Connect with us

রাজনীতি

আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে : সুমন

Published

on

দেশের কিছু আত্মঘাতী মানুষ বঙ্গবন্ধুকে ছয় মাস বাঁচতে দেয়নি। যিনি এই দেশ স্বাধীন করেছিলেন। এদের বংশধররা  বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিককে  ভালো থাকতে দিবে না। তেমনি আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে, আমাকে হত্যা করা নতুবা আমাকে বেইজ্জত ( অসম্মান ) করা। পাশাপাশি কিছু কিছু মিডিয়া আমার অপপ্রচার করছে।

তিনি বলেন, আমার অপরাধ আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেই। তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক চুনারুঘাট-মাধবপুরের  ৭ লক্ষ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না।

শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একথাগুলো বলেন।

চুনারুঘাট উপজেলা হল রুমে  অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব। বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, ডাক্তার প্রিয়াঙ্কা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান নোমান ফরাজী, নজরুল ইসলাম, পিআইও প্লাবন পাল প্রমূখ। উল্লেখ্য,  ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের কাছে ঢেউটিন, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দূর্নীতি2 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

Exit mobile version