Connect with us

আইন - আদালত

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

Published

on

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সুজাতপুর মাদকবিরোধী যুব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ৩০ জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে সুজাতপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় মনা মিয়ার ছেলে কাওসার মিয়াকে স্থানীয় গ্রামবাসী হাতেনাতে আটক করেন।

এ সময় কাওসারের পক্ষ নিয়ে তার চাচা ও সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশের নেতৃত্বে কয়েকজন গ্রামবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় সুজাতপুর মাদকবিরোধী যুব কমিটির সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক হুমায়নসহ প্রায় ৩০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা জানান, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সুজাতপুরকে মাদকমুক্ত রাখতে এক মাস আগে এই মাদকবিরোধী যুব কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এরপর থেকে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামবাসীর সঙ্গে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন - আদালত3 hours ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি3 days ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি3 days ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়4 days ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়6 days ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়7 days ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

জাতীয়7 days ago

চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হবিগঞ্জের নবীগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আউশকান্দি ইউনিয়ন বিএনপির...

জাতীয়1 week ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়1 week ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির