জাতীয়
মাধবপুরে ক্রমাগত চুরি-ডাকাতিতে অতিষ্ঠ জনতা,থানা ঘেরাও!
Published
9 months agoon
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সায়হাম ফিউচার মার্কেটে ভয়াবহ চুরির ঘটনার পর শনিবার(২৫ অক্টোবর) দুপুরে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মাধবপুর থানা ঘেরাও করেন।
বিক্ষোভকারীরা জানান, কয়েক মাস ধরে মাধবপুর পৌর এলাকা ও আশপাশে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জলছাপ প্রিন্টার্সের ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, “রাতের বেলায় দোকানপাট নিরাপদ নয়। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির খবর শুনি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
বিক্ষোভকারীদের স্লোগান ছিল
“চোরদের গ্রেপ্তার করো, নিরাপত্তা নিশ্চিত করো!”
এ বিষয়ে মাধবপুর থানার তদন্ত ওসি কবির হোসেন বলেন,
“যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি-ডাকাতি রোধে আমরা সর্বদা তৎপর। সায়হাম ফিউচার মার্কেটে চুরির ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
মাধবপুর উপজেলা বিএনপির নেতা মির্জা ইকরাম বলেন,
“মানুষকে খেপানো ঠিক নয়। একবার খেপে জুলাই বিপ্লব হয়েছিল। পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
চুরি-ডাকাতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
You may like
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
