জাতীয়
বানিয়াচংয়ে এখনো ধরাছোঁয়ার বাহিরে আওয়ামীলীগে ক্যাডার এয়াওর মিয়া
Published
1 year agoon
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে নির্দেশে দিয়েছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে নেমে আন্দোলন প্রতিহত করতে । সেই প্রেক্ষাপটে ৪ আগস্ট পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের দমনে রাজপথে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাঠে নামে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামীলীগ সহ ক্ষমতাসীনদের বিভিন্ন সংগঠনের ক্যাডাররা। এই ঘটনায় বানিয়াচুংয়ো ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ৯ জন ছাত্র সহ শিশু নিহত সহ কয়েক শতকের উপরে আহত হয়েছে গুরুতর।
বানিয়াচুংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন বড়ইউড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এয়াওর মিয়া এর নেতৃত্বে বানিয়াচংয়ের একাধিক এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার বাহিনী ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ করে। এখনো ধরাছোঁয়ার বাহিরে আওয়ামীলীগের সাবেক ক্যাডার নাইন মাডার মামলার এজহার ভুক্ত আসামি এয়াওর মিয়া । বিভিন্ন তথ্য মতে জানা যায়, এয়াওর মিয়া একক ছত্রছায়া অবলম্বন করে বানিয়াচং উপজেলায় কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। এয়াওর মিয়া নেতৃত্বে হবিগঞ্জ সহ বানিয়াচংয়ে চাঁদাবাজি,টেন্ডার বাজি, জমি দখল, ফ্লাট দখল, মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়াম্যান আবুল কাসেম চৌধুরীর ও সাবেক উপজলো আওয়ামীলীগের সভাপতি আমীর হুসেন মাষ্টার এর বিশ্বস্ত সহযোগী হওয়ার অতিরিক্ত বল প্রয়োগ করে অপকর্ম করেছে এয়াওর মিয়া ।
একাধিক সূত্রে জানা যায় আওয়ামীলীগ নেতা এবং সাবেক এমপি আব্দুল মজিদের নেতৃত্বে ও সাবেক এমপি ময়েজ উদ্দিন রুহেল এর নেতৃত্বে বানিয়াচংয়ে একাধিক আন্দোলনে অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা করেছে। ছাত্র অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও সারা বাংলাদেশে ছাত্রদের উপর হামলাকারী অনেক ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন সাবেক আওয়ামীলীগ নেতা এয়াওর মিয়া । এ নিয়ে ছাত্রজনতা অনেক খুব প্রকাশ করছে। একাধিক ব্যক্তি বলেন এয়াওর মিয়া প্রকাশ্যে অস্ত্র সদসহ নিয়ে ছাত্রদের উপর হামলা এবং গুলি বর্ষণ করেছে কিন্তু কিভাবে সে প্রকাশ্যে অলৌকিক ক্ষমতা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে দিব্যি এই নিয়ে যেন কৌতূহলের শেষ নেই ছাত্র-জনতার।
তার ইউনিয়নে বসে মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এয়াওর মিয়া বিরুদ্ধে উপজেলায় টেন্ডার বাণিজ্য সহ আরো একাধিক অভিযোগ রয়েছে।
সূত্র মতে আন্দোলন ঠেকাতে ৫ ই আগস্টের আগে বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় এলাকায় আগ্নেয়াস্ত্র লাঠি হাতে জড়ো হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ শত শত ক্যাডার এবং তারা মেয়েদের দের উপর নির্মমভাবে আক্রমণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমরা সবাই অবগত আছি, সেদিন এয়াওর মিয়ার নেতৃত্বেও যুবলীগ ছাত্রলীগের ক্যাডারবাহিনী বানিয়াচং শহীদ মিনার এলাকায় যায় এবং মেয়েদের উপর আক্রমণ করে। বিভিন্ন তথ্য মতে অনেকেই বলেন এয়াওর মিয়া নেতৃত্বে এবং ছাত্র জনতার উপর আক্রমণ করে।
বানিয়াচংয়ে ৪ ই আগস্ট অত্যাধুনিক সব ধরনের অস্ত্রের মহড়া দেখা গেছে। নিরীহ ছাত্র-জনতার ওপর গুলিসহ মারপিটও করে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ছাত্র-জনতার আন্দোলনে দেখা গেছে অস্ত্রের ঝনঝনানি। সেই সঙ্গে ক্যাডাররা বন্দুক, রিভলবার, পিস্তলসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রাম দা, হকিস্টিক, রডসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র হাতে হামলা চালায় ছাত্র-জনতার ওপর।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে বারবার বিদেশি সটগান লাঠিসুটা রামদা নিয়ে বানিয়াচুংয়ে থানা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা করে এয়াওর মিয়া সহ আওয়ামীলীগের বাহিনী। ।
আরো জানা যায় – বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাদি নিজ গ্রাম কদুপুর হওয়ায় থাকে মেনেজ করে চলছে আওয়ামী নেতা পলাতক আসামি এয়াওর মিয়া।
বৈষম্যে বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার একাধিক ছাত্র বলেন আমরা যখন বানিয়াচং কলেজ থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তৈরি হয়েছিলাম তখন এয়াওর মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডার বাইরে আমাদেরকে বিভিন্নভাবে বাধা গ্রস্ত করে এবং আমাদের বিভিন্ন ভয়-ভীতি দেখা।এমনকি আমাদের অনেক সহকর্মীদের নিয়ে আটকে রাখে কলেজের বিভিন্ন রুমে। এবং বিভিন্ন নির্যাতন করে এই আওয়ামীলীগ ক্যাডার এয়াওর মিয়া ।
নিষিদ্ধ সংগঠন সাবেক আওয়ামীলীগের এই ক্যাডার এয়াওর মিয়া এতসব অপকর্মের পরেও কিভাবে এখনো ধরাছোঁয়ার বাহিরে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করে এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের সময় যারা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ও ছাত্র-জনতার উপর গুলি করেছে এবং দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে এসব অস্ত্রধারী অপরাধীদের ধরতে অভিযান চলছে
You may like
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
