Connect with us

সারাদেশ

মাধবপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ট্রাকের সাথে মামুন নামের একটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়,(২১ ফেব্রুয়ারী) বুধবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ঢাকাগামী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে প্রায় ১৮ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও সিলেট রেফার করেন।

আহতরা হলেন রুমা বেগম(২৩),আব্দুল আহম্মদ(৩৫),সজীব(২৫),মাহমুদা(৪৩),মুক্তা রানী(২২),তোফায়েল আহমদ (২৫),আজমল হোসেন(২৫),মিলন হাওলাদার(৪০),রাজিব(২১),আব্দুল কাদির(২০),মিলন হোসেন (৩৪),মাহমুদ হোসেন সহ নাম না জানা আরও অনেকে।

দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুঘন্টা ব্যাপী তীব্র যানযটের সৃষ্টি হয় পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version