জাতীয়
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Published
5 months agoon

মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র পরিকল্পিতভাবে এই দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাজারের প্রবেশপথ এখন পণ্যর গুদাম
সরেজমিনে দেখা যায়, সদর বাজারে প্রবেশের প্রধান এই ফুটপাতটি পুরোপুরি দখল করে বসেছে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান। পথচারীদের হাঁটার নূন্যতম জায়গাটিও অবশিষ্ট নেই। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
দৈনিক চাঁদার বিনিময়ে অবৈধ ব্যবসা।
স্থানীয়দের অভিযোগ, এই ফুটপাত দখল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি নির্দিষ্ট চক্রের ছত্রছায়ায় দৈনিক নির্দিষ্ট অংকের চাঁদার বিনিময়ে এখানে দোকান বসানো হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা চলায় যেমন সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। সচেতন মহলের মতে, এটি কেবল ব্যবসা নয়, বরং উন্নয়নকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।
প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। তারা জানান, প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাতটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী এক পথচারী বলেন:
”এটি বাজারের প্রবেশের একমাত্র রাস্তা। অথচ এখানে এখন পা ফেলার জায়গা নেই। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত এই অবৈধ দখলদারদের সরিয়ে মানুষের ভোগান্তি লাঘব করা হোক।”
পৌরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীঘ্রই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার ফিরিয়ে দেবে।
You may like
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...