Connect with us

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

Published

on

ছবি | মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিত’ সম্মত হয়েছে। নিজের মালিকাধীন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।

২৪ ঘণ্টা পূর্ণ হলে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে ‘সমাপ্ত’ ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে আখ্যা দেন এবং লেখেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি—আর কখনো হবে না।’
ট্রাম্প পোস্টে বলেন, ‘আমি ইসরাইল ও ইরান—উভয় দেশের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করছি, যাদের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ’
যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ইসরাইল বা ইরান—কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ট্রাম্পের ঘোষণার কিছু সময় আগে ইসরাইল তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে। এরপর ওই এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

জবাবে ইরানও মঙ্গলবার সকালে ইসরাইলের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা গেলেও বাস্তবতা ভিন্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং দুই পক্ষের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে, এই সংঘাত আদৌ থেমে যাচ্ছে কিনা। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরাইল ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।

মিরর বিশেষ23 hours ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়23 hours ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ2 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়6 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়6 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির