দূর্নীতি
রাজস্ব লোপাটের ফন্দি ইউএনওর
Published
1 year agoon
শায়েস্তাগঞ্জ পৌরসভার ইজারার নামে সরকারি রাজস্ব উত্তোলন করে লোপাটের অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসের বিরুদ্ধে।
আত্মসাৎকৃত অর্থের তথ্য দিতে শুরু করেছেন লুকোচুরি। টাকা আত্মসাৎ এর দায় থেকে নিজেকে রক্ষা করতে শুরু করেছেন দৌড়ঝাঁপও।
জানা যায়, ১৪৩২ বাংলা সনের জন্য পৌরসভার পণ্য উঠানামা টোল আদায়ের জন্য ৯ লক্ষ ৮৮ হাজার টাকা দিয়ে ইয়াসিন খান নামে এক ব্যক্তিকে ইজারা দেন প্রশাসক পল্লব হোম দাস।
কিন্তু তিনি সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের পায়তারা করেন। অপরদিকে ইজারাদার ইয়াসিন খান টোলের নামে শুরু করেন চাঁদাবাজি।
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ইয়াসিন খান ও তার লোকজনকে আটক করে ইজারা বাতিল করার নির্দেশনা দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে পল্লব হোম দাস ইজারা বাতিল করে দেন।
এসময় সরকারি কোষাগারে মাত্র ২ লক্ষ ৮৮ হাজার টাকা জমা দেন। বাকি ৭ লক্ষ টাকা কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের পায়তারা করে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে শায়েস্তাগঞ্জ পৌরসভার একজন কর্মচারী জানান, পল্লব হোম দাস ইজারাদার ইয়াসিন খানের সাথে সমন্বয় করে ৭ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করেন।
এ নিয়ে সমালোচনা দেখা দিলে ইয়াসিন খানের হাত থেকে সাত লক্ষ টাকার বিপরীতে ব্যাংক চেক নেন। পরবর্তীতে সেই চেক ডিজঅনার হলেও টাকা আদায়ের কোন ব্যবস্থা গ্রহণ না করে ইয়াসিন খানের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন।
এতে করে মোটা অংকের সরকারি রাজস্ব বঞ্চিত হচ্ছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। একই সাথে ২ লক্ষ টাকায় দাউদনগর বাজারের একটি সরকারি শেড বিক্রি করে মাত্র ২০ হাজার টাকা কোষাগারে জমা দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যেকোনো তথ্য পেতে ” তথ্য অধিকার আইন-২০০৯” অনুযায়ী নির্দিষ্ট ফরমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
পৌরসভার রাজস্ব লোপাটের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে দুদকের কাছে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
