Connect with us

দূর্নীতি

সিলেটে আরও ২ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

Published

on

সিলেটের তিন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ২ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু কোম্পানীগঞ্জের উৎমা ছড়া এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে দুই লাখ ঘনফুট পাথর।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জের উৎমা ছড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করে তারা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির আদর্শগ্রামে এ অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে সেখানে পাথর থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে  যৌথ বাহিনী সেখানে ফের অভিযানে গিয়ে দুই লাখ ঘনফুট পাথর জব্দ করে। একইদিন জেলার গোয়াইনঘাট উপজেলার জুমপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার একটি পুকুর থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুমপাড়ায় অভিযান চালিয়ে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

এ নিয়ে ওই এলাকা থেকে জব্দ পাথরের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ঘনফুট। এর মধ্যে তিন হাজার ঘনফুট পাথর সাদাপাথরে প্রতিস্থাপন হয়েছে। বাকি পাথর জাফলং জিরো পয়েন্টে নদীতে ফেলা হয়েছে।’

এর আগে গতকাল সোমবার রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

ওই অভিযানে নেতৃত্ব দেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। 

এ ছাড়া জৈন্তাপুর উপজেলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, ‘সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি স্পটে অভিযান চালিয়েছি। বাংলাবাজার স্পটে নিলাম হয়েছে ৩৫ ট্রাক বালু।

বাকি দুই স্পটের ক্রাশার মিল থেকে সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।’

জাতীয়19 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়19 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির