Connect with us

আইন - আদালত

চুরির মামলায় রাতে গ্রেফতার : সকালে জামিন

Published

on

গুরুতর জখম করে চুরির মামলায় দীর্ঘ ৬ বছর পালিয়ে থাকার পর রাতে গ্রেফতার হয়ে সকালেই জামিন পেলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন অর রশিদ মর্ত্তুজা হাসানকে প্রদান করেন।

সুত্র জানায়, ২০১৭ সালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকায় মারামারি এবং গুরুতর জখম করে চুরির মামলার প্রধান আসামী ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, যার মামলা নং- জিআর ৭৪/১৭ (আজমিরীগঞ্জ)। এ ঘটনায় ২০১৮ সালে মর্ত্তুজা হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আদালতে আত্মসমর্পন করেননি মর্ত্তুজা হাসান।

সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে আবারও প্রার্থী ঘোষণা করে মনোনয়ন দাখিল করেন তিনি। এতে নড়েচড়ে বসে পুলিশ। গত সোমবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

পরে বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় তাকে। পাশাপাশি তিনিও জামিন আবেদন করেন আইনজীবীর মাধ্যমে। আসামী পক্ষের আইনজীবী মোঃ মুন্না তালুকদার জানান, আসামী মর্ত্তুজা হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রয়োজনীয় প্রমাণাদি না থাকায় বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বিজ্ঞ আদালতের নির্দেশে মর্ত্তুজা হাসানকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন। এদিকে, নির্বাচনে প্রতীক বরাদ্দের আগের রাতে উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মর্ত্তুজা হাসানকে রাতে গ্রেপ্তার করা ও সকালে মুক্তি দেওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত7 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির