Connect with us

দূর্নীতি

লাখাইয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি কর্তৃক পাচারকৃত ৪৫ বস্তা সরকারি চাল জব্দ

Published

on

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির মিয়ার কর্তৃক পাচারকৃত ৪৫ বস্তা, সরকারি চাল, যাহা প্রায় ২ হাজার কেজি চাল মাধুবপুরের জগদীশপুর ইউনিয়নে পাচারকালে জব্দ করেছে নাসিননগর উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে অত্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, জব্দ কৃত সরকারি চালের বস্তাগুলো মোড়াকরি গ্রামের বশির মিয়ার। চালগুলো জব্দ করা হয়েছে এবং অপরাধী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধবার (৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে এ-সব চাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, অনেকদিন ধরে বিভিন্ন খাতের সরকারি চাল নিয়মিত পাচার করে আসছিলেন লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির মিয়া। বুধবার দুপুরেও প্রায় ৪ হাজার কেজি সরকারি চাল ব্যাটারি চালিত ৫ টি অটোরিকশা করে পাচার হচ্ছিল। এসব চাল নিয়ে যাওয়া হচ্ছিল পাশ্ববর্তী মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার কাজী রবিউস সারোয়ার অভিযান চালিয়ে নাসিননগর উপজেলর বুড়িশ্বর ইউনিয়ন থেকে দুটি অটোরিকশা সহ ৪৫ বস্তা চাল জব্দ করে। এসময় আরও ৩ হাজার কেজি চাল নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

এব্যাপারে অভিযুক্ত মোড়াকরি ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির মিয়া বলেন, এ চাল গুলো আমার নয়, অন্য এক ব্যাক্তির, চাল গুলো কাবিখা প্রকল্পের। চাল গুলো জগদীশপুর যাচ্ছিল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির