শিক্ষা
লাখাইয়ে একাদশের ভর্তিতে অতিরিক্ত ফি আদায়
Published
2 years agoon
By
admin
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকগণ টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্তৃক প্রকাশিত একাদশ শ্রেনির ভর্তি নীতিমালা ২০২৪ এ বলা হয়েছে, এমপিওভুক্ত কলেজ সমূহ সকল উপজেলা/মফস্বল এলাকায় বাংলা ও ইংঃ ভার্সনে ভর্তি ফি ১ হাজার ৫ শত টাকা নির্ধারিত করা হয়েছে। এদিকে সেই নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থী প্রতি বিকাশ/নগদের মাধ্যমে ২ হাজার ৫শত ৫০ টাকা ভর্তি ফি নিচ্ছেন এ কলেজ কর্তৃপক্ষ। গতদুইদিন অত্রকলেজ, পাশ্ববর্তী কম্পিউটারের দোকানে গিয়ে এ চিত্র লক্ষ্য করা গেছে।
ভর্তি হওয়া শিক্ষার্থী তাছলিমা ও সানজিদা সহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ বিকাশ/নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ ২ হাজার ৫শত ৫০ টাকা নিয়েছে, আমরা সুত্রে জেনেছি উপজেলা/মফস্বল পর্যায়ে ১হাজার ৫শত টাকা নির্ধারণ করছে সংশ্লিষ্ট দপ্তর। এব্যাপারে এক স্যারকে প্রশ্ন করলে সুদুত্তর দেন নি। কলেজের নোটিশে ভর্তি ফি কোন খ্যাতে কত টাকা নেয়া হচ্ছে তা উল্লেখ করা হয় নি, শুধু ২হাজার ৫শত ৫০ টাকা উল্লেখ করা হয়েছে।
জানাযায়, ১৯৭৩ সালে এ কলেজটির যাত্রা শুরু করে। পরে কলেজটি এমপিওভুক্ত হয় একপর্যায়ে সরকারি করণও হয়। কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ২৮ জুলাই শুরু হলেও তা চলবে ১ আগস্ট পর্যন্ত।
মনিরুজ্জামান নামে এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কলেজের লোকজন বলছে ২ হাজার
৫শত ৫০ টাকা ছাড়া ভর্তি করার সুযোগ নেই তাদের কথায় বাধ্য হয়ে ভর্তি করাতে হলো ছোট বোনকে। তারা মনগড়া ভাবে সুস্পষ্ট কোনো খ্যাত না দেখিয়ে ভর্তি ফি অযুহাতে মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে।
আরেক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ভর্তি ফি মওকুফের জন্য আবেদন করতে ২ দিন গিয়েছিলাম কলেজে, একদিনও অধ্যাক্ষকে উপস্তিত পাইনি। এত টাহা(টাকা) কোথায় পাব দুশ্চিন্তায় আছি।
এবিষয়ে জানতে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহব্বায়ক জাবেদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ নাকরায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, আমি অধ্যাক্ষের সাথে কথা বলব।
সিলেট বিভাগীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক(কলেজ) প্রতাপ চন্দ্র সরকার বলেন, মন্ত্রণালয় ও বোর্ডর নির্ধেশনা অমান্য করে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের কোনো সুযোগ নেই, কেউ যদি নেন তা নিয়মবহির্ভূত হবে। ভর্তি নীতিমালার পিডিএফ ফাইল ও মানি রিসিটের কপি আমার হোয়াটসঅ্যাপে দিন, দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।
You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

mitolyn
January 26, 2026 at 12:18 pm
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.