Connect with us

সারাদেশ

লাখাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Published

on

তৃতীয় ধাপে আসন্ন ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের লাখাই উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৩মে) হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -হবিগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) নিলুফা জাহান। এই নির্বাচনে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর নিজ-নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা নেমেছেন প্রার্থীরা। লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এডভোকেট মুশফিউল আলম আজাদ পেয়েছেন কই মাছ প্রতীক, মাহফুজ আলম মাহফুজ পেয়েছেন মোটর সাইকেল, আমিরুল ইসলাম আলম পেয়েছেন আনারস, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কাউছার আহমেদ পেয়েছেন মাইক প্রতিক, আব্দুল মতিন- বই, রাসেল আহমেদ -চশমা, আরিফ আল হাসান – টিয়া পাখি, নোমান মোল্লা- উড়োজাহাজ, রাজিব কান্তি রায় – তালা, মানিক মোহন দাস – টিউবওয়েল প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রিয়া বেগম পেয়েছেন ফুটবল প্রতিক, আলেয়া বেগম – হাঁস, সুমি আক্তার – প্রজাপতি, তানিয়া আক্তার রেণু পেয়েছেন কলস প্রতিক। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ7 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির