জাতীয়
লাখাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা
Published
2 years agoon
By
admin
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু। এই উৎসবের প্রধান উপজীব্য প্রতিমা। আর এই উৎসবকে ঘিরে সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দেবী দূর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা। রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পী আর সহযোগিরা মিলে বানাচ্ছেন দূর্গার প্রতিমা। মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা। এরপর এতে দেওয়া হবে রং। এক সেট প্রতিমার জন্য দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে বানানো হয়ে থাকে। পাশাপাশি থাকে অসূর, সিংহ, হাঁস, প্যাঁচা ও সাপ। রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মোড়াকরি, স্বজনগ্রাম পালপাড়ায় গিয়ে দেখা যায় প্রতিমা তৈরিতেব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
মোড়াকরির নিত্যানন্দ পাল বলেন, পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমাদের প্রতিমার কাজ চলছে।বর্তমানে মাটি, রং, বাঁশের দাম বেড়ে গেছে। আগে এক সেট দূর্গা প্রতিমা তৈরি করতে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ হতো, এখন তা বেড়ে ৬০/৭০ হাজার টাকার বেশি হয়ে গেছে।
স্বজন গ্রামের সজল পাল বলেন, অর্ডার তুলনা মূলক কম, আশাকরি সামনে বাড়বে।
লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ৬২টি মন্ডপ ও মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজারিরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কাজ করছে।
কথা হলে লাখাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, এবছর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ১০২ জন আনসার ও ভিডিপি নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪ জন পুরুষ আনসার ও ৩৮ জন নারী। তিনি আরো বলেন সরকারের নির্দেশনা পেলে আরো আনসার সদস্যের সংখ্যা বাড়তে পারে।
লাখাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত বলেন আগামী ২ অক্টোবর মহালয়াতে চন্ডী পাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। এরপর ৯ অক্টোবর বুধবার থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব শুরু হবে।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
