Connect with us

আইন - আদালত

শামীমের লাশ উত্তোলন ঠেকাল স্বজনরা

Published

on

স্বজন পরিজনদের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলণ না করেই ফিরে গেলেন পিবিআইর ঢাকা অফিসের একটি টিম। সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টার সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে টিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শামীম মিয়ার (শফিক) (৫৮) লাশ কবর থেকে উত্তোলণ করতে এসেছিলেন।শামীম সাভারে শরবত বিক্রী করতেন।

২০ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন হবিগঞ্জের  মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শামীম মিয়া(শফিক)

এ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আশুলিয়া) আদালতে  বাদী হয়ে মামলা করেছেন পাবনা জেলার ফরিদপুর থানার সাভার গ্রামের শফিউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।সিআর মামলা নং ১২৪৮/২০২৪। মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল সহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।অজ্ঞাত আসামী করা হয়েছে আড়াইশ থেকে তিনশ জনকে।

এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ সোমবার(১৪ জুলাই) লাশ উত্তোলণের জন্য এসেছিলেন ঢাকা জেলা পিবিআই এর একটি টিম।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম ও ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

কিন্তু নিহত শামীমের স্বজনেরা লাশ উত্তোলণ করতে আপত্তি জানান।তাদের দাবি কোথাকার কোন জাকারিয়ার মামলায় শামীমের লাশ উত্তোলণের বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।শামীমের ভাই জহুরুল দাবি করেছেন, শামীম হত্যাকান্ডে তারা ট্রাইবুনালে মামলা করেছেন আগেই।এক্ষেত্রে ট্রাইবুনালের মাধ্যমেই যা হওয়ার হবে।

পিবিআই ইন্সপেক্টর গোবিন্দ লাল দে জানান, ‘শামীমের স্বজনদের আপত্তির বিষয়টি আমরা আদালতকে অবহিত করব।’

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান,’আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলণ করতে গেলেও নিহতের পরিবারের লোকজনের লিখিত আপত্তির কারনে আমরা লাশ উত্তোলণ না করেই চলে আসি।’

জাতীয়6 hours ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 day ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়4 days ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়2 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়2 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি3 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়4 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির