দূর্নীতি
শায়েস্তাগঞ্জ রেঞ্জে তোফায়েলের আইন চলে ঘুষে
Published
10 months agoon
স্টাফ রিপোর্টারঃ সিলেট বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়মনীতি উপেক্ষা করে প্রশাসনের নাকের ডগায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ করাতকল। যত্রতত্র লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠায় একদিকে যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অপর দিকে বনের গাছ কেটে সাবাড় করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ।
অভিযোগ রয়েছে, মোটা অংকের উৎকোচ গ্রহণ করে অবৈধ করাতকল স্থাপনের মৌখিক অনুমতি দিচ্ছেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। এসব অবৈধ করাতকলে বন থেকে চুরি হওয়া গাছ চিড়াই করে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও শায়েস্তাগঞ্জ রেঞ্জের অধীনে থাকা ৮৯ টি অবৈধ করাতকল মালিকদের কাছ থেকে মাসিক উৎকোচ আদায় করে থাকেন তিনি। এতে লাভবান হয় ওই কর্মকর্তা ও মিল মালিকরা। অপরদিকে সরকারের রাজস্ব তহবিলের খাতা শূন্য থাকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক বন।
অনুসন্ধানে জানা যায়, তোফায়েল আহমেদ চৌধুরী শায়েস্তাগঞ্জ রেঞ্জের দায়িত্ব নেওয়ার পর গত ৭ মাসে নতুন করে অন্তত ২০ টি অবৈধ করাতকল স্থাপন করা হয়েছে। এর মাঝে তার নিজ উপজেলা বাহুবলেই হয়েছে ১১ টি। যার প্রত্যেকটি থেকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা উৎকোচ গ্রহন করে মৌখিক অনুমতি দিয়েছেন। এছাড়াও গত মাসে বাহুবল উপজেলার চলিতাতলা বাজারে শফিক মিয়া, ফায়ার সার্ভিস এলাকায়
আতাউর রহমান, স্নানঘাট এলাকায় সংকর দাস ও আদিত্যপাশা এলাকায় আওলাদ আলী নামে ৪ ব্যক্তি নতুন করাতকল স্থাপন করেছেন। যাদের প্রত্যেকের কাছ থেকে রেঞ্জ কর্মকর্তা ৫০ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করে মৌখিক অনুমতি দিয়েছেন।
করাতকল স্থাপন আইন অনুসারে সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের বিধান না থাকা সত্ত্বেও তোফায়েল আহমেদ চৌধুরী উৎকোচ গ্রহণ করে সংরক্ষিত বনের কাছে করাতকল স্থাপনের সুযোগ করে দিচ্ছেন। এতেকরে চোরাকারবারিরা ওই কর্মকর্তার সাথে সিন্ডিকেট করে সহজেই বন থেকে গাছ পাচার করে এসব করাতকলে বিক্রি করছেন। তোফায়েল আহমেদ চৌধুরীর বাড়ি বাহুবল উপজেলাতে হওয়ায় তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে অবাধে অবৈধ করাতকল স্থাপন ও পুটিজুড়ি সহ আশপাশ এলাকার গাছ পাচারের মত কর্মকাণ্ড করে যাচ্ছেন। তার নিজ উপজেলা বাহুবলে সর্বাধিক ৩৩ টি অবৈধ করাতকল রয়েছে যার প্রত্যেকটি থেকে তিনি মোটা অংকের মাসোয়ারা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বাহুবল উপজেলার একাধিক করাতকলের মালিক বলেন, আমাদের করাতকলটি সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে হওয়ায় আমাদের লাইসেন্স পাওয়ার কোন সুযোগ নেই। তাই রেঞ্জ কর্মকর্তাকে ম্যানেজ করে চলতে হয়। তাদের চাহিদা মত টাকা দিতে হয় না হলে যে কোন সময় উচ্ছেদ করে দিবেন বলে হুমকি দেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৫ আগষ্ট ২০২৪ এর পর থেকে অদ্যাবধি কয়েকটি উপজেলায় কয়েকটি স’মিল বসেছে। আমরা পর্যায়ক্রমে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছি। গত জুলাই ২৫ তারিখে বাহুবলে দুইটি করাতকল উচ্ছেদ করা হয়। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
