রাজনীতি
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ আবু মোঃ ফয়সাল দুর্বৃত্তদের হামলায় আহত
Published
3 years agoon
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ আবু মোঃ ফয়সাল এর উপর দুর্বৃত্তদের হামলা।
নবীগঞ্জ হবিগঞ্জ রোডে নাগুরা ফার্ম নামক এলাকায় শচীন্দ্র ডিগ্রী কলেজের সামনে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হন শেখ মোঃ আবু ফয়সাল। সে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামের শেখ আবু মোঃ ইউসুফ এর ছেলে।
গত ৭ আগষ্ট (রবিবার) আনুমানিক বিকাল সাড়ে পাচঁ ঘটিকার সময় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা তরফ বার্তার রিপোর্টার গঠনাস্থলে উপস্থিত হলে সেখানে থাকা প্রত্যক্ষদর্শীদের সাথে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করলে ঘটনার সময় প্রত্যক্ষদর্শী জনৈক ব্যক্তি রাজু আহমেদ ও অনিক মিয়া জানান যে তারা ঘটনার সময় পাশে রাস্তার মাঠে কাজ করতে ছিলেন হঠাৎ শোরচিৎকার শুনতে পান,
তারা দেখতে পায়, তিনটি মোটরসাইকেল যোগে ৬ থেকে ৭ জন ছেলে মুখে মাস্ক পরা আকস্মিক ভাবেই কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ভিকটিমের উপর লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে তাৎক্ষনিক এ সময় ভিকটিম সাহায্যের জন্য শোরচিৎকার দিলে আমরা ও আশেপাশে থাকা অনেকেই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে ঠিক তখনি দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে তাড়াতাড়ি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
তখন আমরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তারপর ভিকটিমের পরিবারকে জানিয়ে আমরা তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং থাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে শেখ আবু মোঃ ফয়সালের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে তিনি জানান যে বৃন্দাবন কলেজ থেকে তিনি তার দলীয় একটি মিটিং শেষে নিজ বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে তিনি শচীন্দ্র ডিগ্রী কলেজের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিলেন হঠাৎ করে কিছু মুখে মাস্ক পড়া লোকজন তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করতে থাকলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন ও সাহায্যের জন্য চিৎকার করলে আশেপাশে উপস্থিত থাকা লোকজন থাকে সেভ করেন হাসপাতালে প্রেরণ করেন।
এই বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা জানান, এই বিষয়ে তারা অতি শীগ্রই দলীয়ভাবে আলোচনায় বসবেন।
এব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ডালিম আহমেদ এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা স্থলে আমাদের টিম এর সদস্যরা গিয়েছে এবং প্রাথমিকভাবে তদন্ত হয়েছে। আহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
You may like
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
