দূর্নীতি
সিলেটে আরও ২ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
Published
10 months agoon

সিলেটের তিন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ২ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু কোম্পানীগঞ্জের উৎমা ছড়া এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে দুই লাখ ঘনফুট পাথর।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জের উৎমা ছড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করে তারা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির আদর্শগ্রামে এ অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে সেখানে পাথর থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সেখানে ফের অভিযানে গিয়ে দুই লাখ ঘনফুট পাথর জব্দ করে। একইদিন জেলার গোয়াইনঘাট উপজেলার জুমপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার একটি পুকুর থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুমপাড়ায় অভিযান চালিয়ে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
এ নিয়ে ওই এলাকা থেকে জব্দ পাথরের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ঘনফুট। এর মধ্যে তিন হাজার ঘনফুট পাথর সাদাপাথরে প্রতিস্থাপন হয়েছে। বাকি পাথর জাফলং জিরো পয়েন্টে নদীতে ফেলা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
ওই অভিযানে নেতৃত্ব দেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ ছাড়া জৈন্তাপুর উপজেলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, ‘সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি স্পটে অভিযান চালিয়েছি। বাংলাবাজার স্পটে নিলাম হয়েছে ৩৫ ট্রাক বালু।
বাকি দুই স্পটের ক্রাশার মিল থেকে সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।’
You may like
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...