Connect with us

তথ্যপ্রযুক্তি

স্বর্ণপদকজয়ী হবিগঞ্জের দুই তরুণকে সংবর্ধনা

Published

on

হবিগঞ্জ জেলায় বিজ্ঞানচর্চা ও তরুণ উদ্ভাবকদের সাফল্যকে সম্মান জানাতে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ আয়োজন করেছে এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান।

(২২ অক্টোবর বুধবার) আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করায় হবিগঞ্জের দুই কৃতি তরুণকে সংবর্ধনা দিয়েছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ। মালয়েশিয়ায় ৭ম WICE 2025-এ স্বর্ণপদক বিজয়ী লাবিব ইসলাম এবং IRO Bangladesh Open 2025-এর জাতীয় কুইজ চ্যাম্পিয়ন বর্ণ মোদক জিৎ-কে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (২২ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুর রহমান বলেন, “হবিগঞ্জের তরুণরা আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করছে। এই ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসককে “আজীবন উপদেষ্টা সম্মাননা” প্রদান করা হয়।

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাবা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার।

মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এই সংবর্ধনা আমাদের তরুণদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রেরণা যোগাবে।”

সভাপতির বক্তব্যে জনাবা পাপিয়া আক্তার বলেন, “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে আমরা হবিগঞ্জের প্রতিটি মেধাবী তরুণকে সুযোগ দিতে চাই। আজকের এই সংবর্ধনা আরও শিক্ষার্থী ও উদ্ভাবককে আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চুনু মিয়া, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ নূর উদ্দিন, পিটিআই জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, বাহুবল শাখার সভাপতি মিনজাব ছাহাম।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়9 hours ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়23 hours ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়23 hours ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়24 hours ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

জাতীয়24 hours ago

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’

ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরা সম্প্রতি অভিযোগ করেছেন, জনপ্রিয় গায়ক ও তরুণ ব্যবসায়ী আবু জাহিদ ওরফে জাহিদ...

জাতীয়24 hours ago

শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন

হবিগঞ্জের মাধবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে প্রায় ২০ ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই...

জাতীয়3 days ago

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...

জাতীয়3 days ago

ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...

জাতীয়4 days ago

এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী...

জাতীয়5 days ago

নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ভূমধ্যসাগরে যে নৌকায় মারা যানা সুনামগঞ্জের ১২ জনসহ ১৮ বাংলেদেশি সেটি সাগরে পথ হারিয়ে ফেলেছিলো। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির