Connect with us

আইন - আদালত

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

Published

on

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আর ধারাল অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসীকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেট দুনিয়ায় প্রসংশায় ভাসছেন ওই নারী। আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

জাতীয়6 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version