জাতীয়
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
Published
5 months agoon
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী কণ্ঠে অনুরোধ, পত্রিকা লাগবে?
কিন্তু বেশিরভাগ সময়ই উত্তর আসে, “পত্রিকা লাগবে না।”
প্রতিদিন এমন অসংখ্য প্রত্যাখ্যান বুকে নিয়েই পথ চলেন হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের বাতাসার গ্রামের শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতা নুর ইসলাম। তবুও থেমে যান না তিনি। কারণ, তিনি ভিক্ষা নয়—পরিশ্রমের বিনিময়ে সম্মানের সঙ্গে বাঁচতে চান।
কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি চাইলে মানুষের কাছে হাত পেতে চলতে পারতাম। কিন্তু আমি ভিক্ষা করতে চাই না। আমি কাজ করে খেতে চাই। নিজের সম্মান নিয়ে বাঁচতে চাই।”
একসময় তিনি অন্য সবার মতোই সুস্থ-সবল ছিলেন। পরিবার, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে ছিল নানা পরিকল্পনা। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় তার জীবনের গতিপথ। সেই দুর্ঘটনায় তিনি শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাকে নতুন করে ভাবতে হয়, কীভাবে চলবে সংসার, কীভাবে টিকিয়ে রাখবেন আত্মসম্মান?
সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি বেছে নেন সংবাদপত্র বিক্রির পেশা। প্রতিদিন কষ্ট করে সংবাদপত্র বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই চলে তার জীবন-জীবিকা।
তবে তার আক্ষেপ অন্য জায়গায়।
তিনি বলেন, “একজন সুস্থ-সবল মানুষ সাহায্য চাইলে অনেকেই সহানুভূতি দেখান। কিন্তু আমি যখন মানুষের কাছে একটি পত্রিকা বিক্রি করতে যাই, তখন অধিকাংশ মানুষ ফিরিয়ে দেন। আমার শারীরিক অবস্থাটাও যেন অনেকের হৃদয় স্পর্শ করে না।”
তার এই আর্তনাদ কেবল ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ নয়; বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রশ্ন। প্রতিবন্ধী মানুষ কি কেবল করুণার পাত্র হয়ে থাকবে, নাকি তাদের শ্রম, দক্ষতা ও আত্মমর্যাদারও মূল্যায়ন হবে?
“আমরা তো ভিক্ষা করতে চাই না,” দৃঢ় কণ্ঠে বলেন তিনি। “আমরা কাজ করতে চাই, নিজের পরিশ্রমে উপার্জন করে বাঁচতে চাই। কিন্তু যদি আমাদের কাজের মূল্য না থাকে, তাহলে আমরা কীভাবে জীবন চালাব?”
তার এই প্রশ্ন যেন দেশের হাজারো কর্মপ্রত্যাশী প্রতিবন্ধী মানুষের মনের কথা। সমাজের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চান, কিন্তু প্রয়োজন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রয়োজন সহযোগিতা নয়—সুযোগের।
দেশের বিবেকবান মানুষ, সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার আহ্বান—প্রতিবন্ধী মানুষের বাস্তব জীবনের সংগ্রাম ও সম্ভাবনার গল্পগুলো আরও বেশি করে তুলে ধরা হোক। মানুষ যেন বুঝতে শেখে, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। উপযুক্ত সুযোগ ও সম্মান পেলে তারাও নিজেদের পরিশ্রমে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলতে পারেন।
প্রতিদিনের ব্যস্ত শহরে হয়তো আমরা তাকে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটির নীরব সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়—মানুষের সবচেয়ে বড় পরিচয় তার শারীরিক সক্ষমতা নয়, তার আত্মসম্মান, কর্মপ্রচেষ্টা এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি।
হয়তো একটি সংবাদপত্র কেনা কারও জন্য খুব বড় বিষয় নয়। কিন্তু সেই ছোট্ট সিদ্ধান্তই একজন সংগ্রামী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তার আত্মমর্যাদাকে সম্মান জানাতে পারে এবং তাকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে পারে।
You may like
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
