অর্থনীতি
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
Published
2 months agoon
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গ্যাসনির্ভর এসব কারখানায় কর্মরত দেড় লাখের বেশি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে কার্যত কর্মহীন। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের রপ্তানি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা।
শিল্পকারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই হবিগঞ্জে গ্যাসের চাপ কমতে শুরু করে। কোনো কোনো দিন চাহিদার এক-তৃতীয়াংশ, আবার কখনো এক-চতুর্থাংশ গ্যাস পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে সীমিত সক্ষমতায় উৎপাদন চালানোর চেষ্টা করা হলেও বুধবার থেকে সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়।
ফলে গ্যাসের ওপর নির্ভরশীল কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পুরোপুরি থেমে গেছে। শিল্পমালিকদের দাবি, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের জন্য নির্ধারিত সময়ে পণ্য পাঠানো নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছয়টি শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ছয়টি কারখানার উৎপাদনই বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের হিসাবে, শুধু এসব প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
জেলার আরেক শিল্পপ্রতিষ্ঠান বাদশা পাইওনিয়ারেও একই পরিস্থিতি বিরাজ করছে। গ্যাস না থাকায় প্রতিষ্ঠানটির প্রায় ১৬ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করতে পারছেন না। কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তাদের প্রায় ৫ কোটি টাকা লোকসান হচ্ছে।
প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের বড় অংশই বিদেশের বাজারে রপ্তানি করা হয়। ফলে দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। এতে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে এসএম স্পিনিংয়েও। সেখানে প্রায় সাড়ে ১৩ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মরত। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদনও থেমে গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন উৎপাদন বন্ধ থাকার কারণে প্রায় দেড় কোটি টাকা করে ক্ষতি হচ্ছে।
সবচেয়ে বড় ধরনের প্রভাব পড়েছে সায়হাম গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৭ হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এসব কারখানার উৎপাদন ব্যবস্থা গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। শুধু উৎপাদনের জন্য নয়, গ্যাস ব্যবহার করে নিজস্ব বিদ্যুৎও উৎপাদন করে প্রতিষ্ঠানটি।
গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তাই কারখানার উৎপাদনের পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও বন্ধ রয়েছে। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের দেওয়া অর্ডার নির্ধারিত সময়ে সরবরাহ করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষের বক্তব্য, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানায়। ফলে শিল্প খাতে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।
কর্তৃপক্ষের আশা, আগামী তিন থেকে চার দিনের মধ্যে গ্যাস পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে শিল্প উদ্যোক্তারা বলছেন, কয়েক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক করা না গেলে ক্ষতির পরিমাণ দ্রুত বাড়বে।
শিল্পমালিকদের আশঙ্কা, উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে অর্ডার বাতিলের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাদের মতে, হবিগঞ্জের শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরতে না পারলে শুধু স্থানীয় শিল্প খাত নয়, দেশের সামগ্রিক রপ্তানি আয়ও ক্ষতির মুখে পড়তে পারে। তাই শিল্পকারখানায় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
You may like
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
