Connect with us

জাতীয়

লাখাইয়ে স্কুলের পুরাতন মালামাল বিক্রির ঘটনায় তদন্তে নয় ছয়

Published

on

লাখাই উপজেলার তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে স্কুলের পুরাতন লোহালক্কড় ও কাঠের টেবিল এবং অন্যান্য সামগ্রী বিধি বহির্ভুতভাবে বিক্রি করে দিয়েছেন মর্মে অভিযোগ উঠে, পরে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, তার প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অধিদপ্তর ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলে গতকাল মঙ্গলবার তদন্তে নামেন লাখাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম কামরুজ্জামান ও প্রনবকান্তি মালদার নামে দুই তদন্তকারী কর্মকর্তা, পরে তারা অভিযোগের ভিত্তিতে লিখিত স্বাক্ষ্য গ্রহণ করলে অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগ গুলো এড়িয়ে যায়। তবে এ প্রতিনিধির কাছে আসা ভিডিওতে ভাঙ্গারী দোকানী মুজিবুর স্কুলের পিছন দিয়ে বেনগাড়ি যোগে মাল নিয়ে যাচ্ছেন বলে দৃশ্য লক্ষ্য করা গেছে। 

স্থানীয়রা জানান, শিক্ষা অফিস থেকে আগত দুইতিনজন লোক স্কুলের ভিতরে যেতে দেখেছি, তবে বাহিরের কারও সাথে কথা বলতে দেখেনি, প্রধান শিক্ষকের যোগসাজে তারা তাদের মনগড়া নয় ছয় তদন্ত করেছেন, নতুন করে আবার তদন্ত কমিটি গঠন করে তদন্ত করলে, মালামাল বিক্রির ঘটনার সত্যতা মিলবে বলে জানান তারা। তারা আরও বলেন বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ কাঠ ও লোহা সামগ্রী বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে ভাঙ্গারী দোকানী মুজিবুরের নিকট বিক্রি করেছেন।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা প্রনয়কান্তি মালদার বলেন, লিখিত বক্তব্য নিয়েছি, লিখিত বক্তব্যে পুরাতন মালামাল বিক্রির ঘটনায় প্রমাণ মেলেনি। পুরাতন মালামাল বিক্রির ভিডিও আছে মর্মে প্রশ্ন করলে তিনি বলেন, ভিডিও আমলে নেয়া সম্ভব নয়, আমার বাটুন মোবাইল। অফিসে আইসেন আগামীকাল, আপনার চায়ের দাওয়াত রইল। পরে অপর তদন্তকারী কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন, তদন্ত প্রতিবেদন ঊর্ধতন কর্মকর্তা বরাবর প্রেরণ করা হবে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে তদন্তের রিপোর্ট সংগ্রহ করবেন, তদন্তের স্বার্থে এইমুহুর্তে কিছু বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। 

সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলী আহমেদ বলেন, লিখিত জবাব দিছি, আপনি আমার বক্তব্য তাদের কাছ থেকে নেন।

এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয়  নি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির