Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে সাবেক মেয়র সেলিম ১দিন ও শংখ শুভ্র ২ দিনের রিমান্ড মঞ্জুর!

Published

on

হবিগঞ্জে সাবেক মেয়র সেলিম ১দিন ও শংখ শুভ্র ২ দিনের রিমান্ড মঞ্জুর! 

স্বপন রবি দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে রিমান্ডে নেয়ার আগে ও পওে তার স্বাস্থ্য পরিক্ষা করার নির্দেশও দিয়েছেন।

অপর দিকে, আওয়ামী লীগ নেতা শংখ শুভ্র রায়কেও কারাগারে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক। 

বুধবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর ভারপ্রাপ্ত বিচারক আব্দুল আলিম এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআর আব্দুল কাদের।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনসহ একাধিক আইনজীবী ও বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোটকে নুরুল ইসলাম ও এডভোকেট আফজাল হোসেনসহ বিএনপি আইনজীবী প্যানেল।

বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ কারাগার থেকে আতাউর রহমান সেলিম ও শংক শুভ্র রায়কে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। পরে তাদেরকে এজলাসে তোলা হলে মোস্তাক হত্যা মামলায় শংক শুভ্র রায়ের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে তার আইনজীবী এড. বিজন বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। বিচারক পর্যালোচনা শেষে শংককে কারগারে ২দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

পরে রিপন শীল হত্যা মামলায় আতাউর রহমান সেলিমের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলায় তদন্ত কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে বিচারকের কাছে বিভিন্ন যুক্তি তোলে ধরেন এড. বিজনসহ একাধিক আইনজীবী।

পরে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট নূরুল ইসলাম রিমান্ডের পক্ষে কথা বলেন। এবং কেন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন তা তোলে ধরেন। উভয় পক্ষের আইনজীবীর বিভিন্ন যুক্তি শুনে বিচারক সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই রিমান্ডে নেয়ার আগে ও পরে তার স্বাস্থ্য পরিক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন।

শুনানি শেষে আসামী পক্ষে আইনজীবী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও বাদি পক্ষের আইনজীবী প্যানের সদস্য এডভোকেট আফজাল হোসেন মামলায় ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির