মিরর বিশেষ
জেলাজুড়ে আন্দোলনের ডাক দিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী
Published
2 years agoon
By
admin
পর্দা নিয়ে কটূক্তি ও একাধিক স্কুলশিক্ষিকাকে হেনস্থার প্রতিবাদে লাখাই উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণ ও শাস্তির দাবিতে এবার আন্দোলনের ডাক দিলেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। অতিদ্রুত ওই কর্মকর্তাকে অপসারণ ও শাস্তির আওতায় আনা না হলে- ‘রোববার’ থেকে জেলাজুড়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি।
গতকাল শুক্রবার ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও জেলার বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি এ আন্দোলনের ঘোষণা করেন।
আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী বলেন, পর্দা ইসলামের ফরজ বিধান। কোন মানুষ এই ফরজ বিধান নিয়ে কটূক্তি করতে পারে না। সরকারের যে কর্মকর্তা পর্দা পালন করার কারণে স্কুলশিক্ষিকাদের হেনস্থা করেছেন এবং পর্দা খুলতে বাধ্য করেছেন, এর সাংবিধানিক অধিকার তার নেই। সুতরাং আন্দোলনকারী সচেতন নাগরিক সমাজের দাবি মানা না হলে আগামী রোববার থেকে হবিগঞ্জ জেলাজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, সচেতন নাগরিক সমাজ আগামী রবিবার যে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে এর সাথে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ একাত্মতা ঘোষণা করছে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক শাইলগাছী, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবের আল হুদা চৌধুরী, লাখাই উপজেলা সদস্য সচিব, মাওলানা আ. লতীফ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আ. হাই, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আলী আজম তালুকদার, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে একাধিক নারী শিক্ষিকাকে হেনস্থা ও ইসলামের ফরজ বিধান হিজাব নিয়ে কটূক্তি করার প্রতিবাদে টানা কয়েকদিন ধরে লাখাইয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিক্ষুব্দ হয়ে উঠেছে জনসাধারণ। তার শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
You may like
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
