Connect with us

মিরর বিশেষ

নবীগঞ্জে স্কুলপর্যায়ে জরায়ুমুখের ক্যান্সাররোধী ছাত্রীদের এইচপিভি টিকা প্রদান।

Published

on

জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীদের মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্কুলপর্যায়ে শুরু হলো এইচপিভি টিকাদান কার্যক্রম।

রবিবার (২৭ অক্টোবর) নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙা ইউনিয়নের মান্দার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভির সহযোগিতায় এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত এই ভ্যাকসিন কার্যক্রমের আওতায় ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমান অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের শুরু হয়েছে। মান্দার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন ছাত্রীদের এ টিকা দেওয়া হয়।

এসয়ম উপস্থিত ছিলেন মান্দার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি নজরু ইসলাম ইসলাম সাবেক চেয়ারম্যান,  উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন রায়, স্বাস্থ্যসহকারী পরিমল মালাকার, সাংবাদিক মোফাজ্জল সজীব সজীব,সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। 

 স্বাস্থ্যসহকারী পরিমল মালাকার বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রাণঘাতী এক রোগ। প্রতি বছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী এই রোগে মারা যাচ্ছেন। টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এর সফল ক্লিনিক্যাল ট্রায়ালও সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের ও ১৮ টি  মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। 

সুত্রে জানা -যায় আগামীতে দেশের সব নারীদের এই টিকার আওতায় আনা হবে। যার মধ্য দিয়ে জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যুও কমে আসবে।

বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভির সহযোগিতায় এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত এই ভ্যাকসিন কার্যক্রমের আওতায় ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমান অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা নিতে ইতিমধ্যে সাড়ে পাঁচ লাখেরও বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সংস্থাটির প্রাথমিক লক্ষ্য সিলেট  বিভাগের বিভিন্ন স্কুলে ১৪ লাখ কিশোরীকে এই টিকা দেওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, যার মধ্যে মৃত্যুবরণ করে ৪ হাজার ৯৭১ জন। সংস্থাটির সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা এবং এইচপিভি টিকাদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সম্ভব।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি1 day ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়2 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ3 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি6 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির