Connect with us

সারাদেশ

কিডনি দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

Published

on

ছবি | বাবা তাহির মিয়া এবং ছেলে অনিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন কৃষক তাহির মিয়া। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়।

উপজেলার নয়াপাথাড়িয়া গ্রামের বাসিন্দা তাহির। অনিক তার ছেলে।

হাসপাতালে থাকা অনিকের দুলাভাই মুসাউল আলম জানান, অনিক হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বাসায় থেকে জেকেএন্ডএইচকে হাই স্কুল এন্ড কলেজে লেখাপড়া করত। প্রায় সময়ই অসুস্থ থাকায় ৯ম শ্রেণিতে থাকাকালীন তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। মা না থাকায় পরিবারের কেউ তার অসুস্থতার বুঝতে পারেনি। সেও কাউকে কিছু বলত না। সাত মাস আগে অনিকের প্রচণ্ড জ্বর হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। 

তিনি জানান, ডাক্তার বলেন, তার কিডনিতে সমস্যা। দ্রুত ঢাকা অথবা সিলেট নিতে হবে। পরে তাকে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা চলে।

সৌদি আরবে থাকা ভাই ইকবাল মাহমুদ ও ফ্রান্সে থাকা ভাই আব্দুল্লাহ মোহাম্মদ লিমন টাকার ব্যবস্থা করেন। ডাক্তাররা জানান, অনিকের দুটি কিডনি নষ্ট। কিডনি বদলানোর পরামর্শ দিলে বাবা তাহির কিডনি দিতে এগিয়ে আসেন।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুনুর রশীদের তত্ত্বাবধানে বুধবার পিজি হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক খুর্শেদ আলম সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।

দূর্নীতি2 days ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ3 days ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি3 days ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি5 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ7 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়7 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ1 week ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়2 weeks ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়2 weeks ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়2 weeks ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির