জাতীয়
প্রশাসনের সোর্স পরিচয়ে পানছড়িতে বালুখেকো বিল্লালের তান্ডব।
Published
6 months agoon
চুনারুঘাট উপজেলার পানছড়ি গাধাছড়া থেকে এখনো পাচার হচ্ছে মূল্যবান সিলিকা বালু। রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করে কোটি টাকার বাণিজ্য করছে একটি চক্র। এতে করে পরিবেশ ও সড়কের ক্ষয়-ক্ষতির পাশাপাশি মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। পাচার চক্রের নেতৃত্ব দিচ্ছেন কালীনগর এলাকার আব্দুল হাইয়ের ছেলে বিল্লাল মিয়া। তার বিরুদ্ধে ইতোমধ্যে বালু মহাল ও পরিবেশ আইনে একাধিক মামলা হলেও কোন ভাবেই থামছে না তার তান্ডব। একসময়ের আওয়ামীলীগ নেতা বিল্লাল বর্তমানে খোলস পাল্টে বিএনপি নেতাদের ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে লুটপাট। গত ১ বছরে অন্তত পাঁচ কোটি টাকার মূল্যবান সিলিকা বালু লুট করে নিয়েছে বিল্লালের নেতৃত্বাধীন এই চক্রটি। এছাড়াও প্রশাসনের সোর্স পরিচয়ে বালু বোঝাই গাড়ি আটকে করে যাচ্ছেন চাঁদাবাজি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার গাদাছড়া থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু লুটে বিল্লালের সহযোগী হিসেবে কাজ করছেন একই এলাকার মাহফুজ মিয়া, মাসুক মিয়া, ফয়েজ মিয়া, সুমন মিয়া, শামীম মিয়া ও আমজত উল্লাহ সহ কয়েকজন। চক্রটি প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হচ্ছে স্থানীয়দেরকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিনগর এলাকার একাধিক বাসিন্দা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলের রাস্তা। প্রতিবাদ করলে মারধরের হুমকি দেয় তারা। বিল্লালের নেতৃত্বাধীন চক্রটিকে চাঁদা না দিলে বালু পরিবাহী গাড়ি আটকিয়ে প্রশাসনের ভয় দেখানোর পাশাপাশি চালকদেরকে করা হয় মারধোর। প্রশাসনকে ম্যানেজের নামে বালুবাহী ট্রাক্টর থেকে আদায় করেন মোটা অংকের মাসোহারা।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাদাছড়ার ৮ নং বস্তি এলাকায় মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাখা হয়েছে আগেই । উত্তোলিত এসব বালু রাতের আঁধারে ট্রাক্টর যোগে হবিগঞ্জসহ জেলার বিভিন্ন অবৈধ ডিপুতে পাচার করা হয়। পরবর্তীতে সেখান থেকে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করেন বিল্লাল ও তারা সহযোগীরা।
শানখলা এলাকার একব্যক্তি জানান, প্রতি রাতে ৩০-৪০ ট্রাক্টর বালু পাচার হয়। এতে করে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বালু পাচারের বিষয়ে বিল্লাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বালু কিনে বিক্রি করেন বলে দাবী করেন।
You may like
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
