মিরর বিশেষ
লাখাইয়ে নদী দখলচেষ্টায় প্রভাবশালী
Published
3 months agoon
লাখাই উপজেলার ফরিদপুর মৌজায় ইজারা দেয়া নদীর চর ভেকু দিয়ে খনন করে নদীর গতিপথ পরিবর্তন করছে একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র। এ ব্যাপারে জমির ইজারাদার আদালতে মামলা দায়ের করলেও প্রশাসন রহস্যজনকভাবে নিরবতা পালন করছে। এই বেআইনী খননের ফলে নদীর চরে ফসল ফলন অনিশ্চিত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন করে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায় লাখাই উপজেলার সীমান্ত দিয়ে বরাক নদী প্রবাহিত। এই নদী দিয়ে শত শত নৌকা চলাচল করে। নদীর পানি দিয়ে শত শত একর জমিতে ফসল ফলানো হয়। সেখানে দেশীয় প্রজাতির মাছও পাওয়া যায়। নদীর চরে অনেকেই সব্জি আবাদ করেন। ফরিদপুর মৌজার ১নং খতিয়ানের ১৩১০ ও ১৩১১ দাগের বরাক নদীর ২একর ৩৩শতক চর রকম ভূমি ইজারা নিয়ে ফসল ফলিয়ে ভোগদখল করে আসছেন কিশোরগঞ্জের অস্টগ্রাম উপজেলার পশ্চিম বাজুকা গ্রামের মৃত আমিনুল ইসলাম এর স্ত্রী সেলিনা আক্তার। সেখানে তার ব্যাক্তিগত ভূমিও রয়েছে। নদীর এই চরের জমি দখলের জন্য বাহিনী সৃষ্টি করে বানিয়াচং উপজেলার পূর্ব বাজুকা গ্রামের আমজাদ আলীর ছেলে হাবিব মিয়া, কিশোরগঞ্জের অস্টগ্রাম উপজেলার পশ্চিম বাজুকা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আহিদ মিয়া ও মৃত ধনু মিয়ার ছেলে নশা মিয়া বিভিন্ন সময় মহড়া দেয়। এ ব্যাপারে সেলিনা আক্তার বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। দরখাস্ত মামলা নং ১১৬৬/২৫(লাখাই)। এই মামলা দায়েরের পর ভূমিখেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠে। মামলা থাকার পরও গতকাল বিকেলে তারা ভেকু দিয়ে নদীর চর কেটে গতিপথ পরিবর্তনের কাজ শুরু করে। এ ব্যাপারে সেলিনা খাতুন জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাখাই থানার ওসি বরাবর আবেদন করেও কোন প্রতিকার পাননি।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ বলেন, নদীর জমি যখন ইজারা দেয়া হয় তখন তা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। তারপরও আমরা খবর নিয়ে দেখছি কারা এর সাথে জড়িত।
এ ব্যাপারে অভিযোগ এর প্রতিলিপি লাখাই উপজেলা ইউএনও অফিসে সরাসরি কথা বলে অভিযোগকারী জমা দিলে ইউএনও প্রতিকার এর আশ্বাস দিলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় নাই।
অভিযোগ এর প্রতিলিপি লাখাই থানা ইনচার্জ এর কাছেও জমা প্রদান করা হয়।থানা থেকে কর্তব্যরত মুন্সি জানায়,সরাসরি তারা প্রতিলিপি অফিসিয়ালি গ্রহন করতে পারবে না,যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে আদেশ না আসবে ততক্ষণ তারা কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।এরপর অফিসার ইনচার্জ এর সাথে অভিযোগকারী কথা বললে অভিযোগকারী প্রথমে জানানো হয়,এইটা ইউএনও অফিসের কাজ,অতএব ইউএনও কর্তৃক অফিসিয়ালি আদেশ আসলে তারা পদক্ষেপ গ্রহণ করবে।পরে আবারও যোগাযোগ করলে অফিসার ইনচার্জ বরাবর পুনরায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন।
অভিযোগকারী পুনরায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগপত্র জমা দিলে বুল্লা ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত এসআই জানান, প্রথমত,ঘটনাস্থল অনেক দুরে এবং যোগাযোগ ব্যাবস্থা ভালো না,তাই যেতে পারবেন না,দ্বিতীয়ত এইটা ভুমি অফিসের কাজ,এই কাজ তাদের উপর ঠেলে দেওয়া অনুচিত, তৃতীয়ত বিষয়টি পাশাপাশি ২ বিভাগের ২ জেলার ২ উপজেলার সম্মিলিত বিষয়, এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যথেষ্ট সময়সাপেক্ষ এবং কঠিন।
You may like
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ
বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
কখনো র্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
