Connect with us

দূর্নীতি

স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার

| নিরব প্রশাসন

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড ও আশপাশের মার্কেটগুলোতে কম্পিউটার ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো কার্যক্রম পরিচালনার অভিযোগের পক্ষে এবার মিলেছে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ। প্রতিবেদকের কাছে থাকা একাধিক স্ক্রিনশট ও অনলাইন চ্যাটের তথ্যে নবীগঞ্জের কম্পিউটার ব্যবসায়ী নয়নমণি সরকারের ক্যাসিনো সংশ্লিষ্ট লেনদেনের বিস্তারিত হিসাব উঠে এসেছে।


প্রাপ্ত স্ক্রিনশট অনুযায়ী, একটি অনলাইন প্ল্যাটফর্মে “weekly commission” শিরোনামে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহের হিসাব দেখানো হয়েছে। সেখানে মোট সংগ্রহ (Total Collection) দেখানো হয়েছে প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা। ওই অর্থের উপর কমিশন হিসাব করে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকার বেশি পাওনার উল্লেখ রয়েছে।


চ্যাট বার্তায় দেখা যায়, বিদেশি নাম ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্টের সঙ্গে নিয়মিত কমিশন, কাটছাঁট ও পরিশোধ সংক্রান্ত আলোচনা চলছে। কোথাও B2B অ্যাকাউন্ট ব্যালেন্স, কোথাও গ্যারান্টি মানি (ডিপোজিট) কাটার কথাও উল্লেখ রয়েছে। এসব কথোপকথন অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার কাঠামোকেই স্পষ্ট করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরও চাঞ্চল্যকর তথ্য হলো—চ্যাটে একাধিক মোবাইল ব্যাংকিং নম্বরে অর্থ ভাগ করে পাঠানোর নির্দেশনা দেখা গেছে। বিকাশ ও নগদের ব্যক্তিগত নম্বর ব্যবহার করে অর্থ বণ্টনের তালিকাও স্ক্রিনশটে রয়েছে, যা মানি লন্ডারিং ও অবৈধ অনলাইন জুয়ার শক্ত প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ বাজারের এস এ প্লাজা মার্কেটের ভেতরে ‘নয়নমণি কম্পিউটার অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হওয়া এবং তিনতলা ভবন নির্মাণ নিয়ে এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। এবার স্ক্রিনশট প্রকাশ্যে আসায় সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।


নয়নমণি সরকারের নাম এখন নবীগঞ্জ শহরে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে আলোচিত। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, শুধু একজন নয়—নবীগঞ্জ শহরে আরও একাধিক ব্যক্তি বিভিন্ন ব্যবসার আড়ালে অনলাইন জুয়া পরিচালনা করছে। তবে নয়নমণি সরকারের নামই বারবার সামনে আসছে প্রমাণসহ।


এ বিষয়ে অভিযুক্ত নয়নমণি সরকার দাবি করেন,
“আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু লোক আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”

অন্যদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নবীগঞ্জে অনলাইন ক্যাসিনো ব্যবসা আরও বিস্তার লাভ করবে এবং ভবিষ্যতে তৈরি হবে আরও অনেক ‘ক্যাসিনো সম্রাট’। তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির