রাজনীতি
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
Published
2 months agoon
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দুলাল মিয়া দীর্ঘ ৪৬৭ দিন কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান।
এ উপলক্ষে সোমবার (২৩ মার্চ) নিজ বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
তবে আওয়ামী লীগ নেতার আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি নেতাদের উপস্থিতি ভালোভাবে নেননি দলটির ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘দলীয় আদর্শের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা-কর্মী অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম বিভিন্ন অজুহাতে নিজেকে আড়ালে রেখেছিলেন।
এমনকি তিনি অসুস্থতার অজুহাতে হাসপাতালে অবস্থান করতেন বলেও দাবি করেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে তার ‘সমঝোতার রাজনীতি’র অভিযোগও তুলেছেন কেউ কেউ।
তাদের মতে, আওয়ামী লীগের একজন নেতার ব্যক্তিগত আয়োজনে বিএনপির শীর্ষ নেতাদের এভাবে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ত্যাগী কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনাগুলো দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ।
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার...
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
ভয়ংকর সন্ত্রাসীদের অপরাধজগৎকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। এ জগতের নিয়ন্ত্রণ থাকে শীর্ষ সন্ত্রাসীদের হাতে। একটা সময় ছিল যখন এই আন্ডারওয়ার্ল্ড কেবল...
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।...
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি...
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায়...
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত...
