জাতীয়
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
Published
4 days agoon
By
Desk
ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায় জানায় ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ইংলিশ চ্যাম্পিয়নশিপে ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের বিপক্ষে খেলতে নেমেছিল লেস্টার সিটি। ইনজুরি থেকে ফিরে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ২৮ বছর বয়সী হামজা চৌধুরী।
ম্যাচের ৭১তম মিনিটে ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালিগালাজ শুরু হয়।
হামজা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং রেফারির কাছে ঘটনাটি জানানোর চেষ্টা করেন। কিন্তু রেফারি উসকানিদাতা দর্শকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়ে দেন।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তে হামজা আরও হতাশ ও ভেঙে পড়েন। ডাগআউটে ফেরার পথে তাকে শান্ত করতে আসা কোচিং স্টাফের একজনকে সরিয়ে দেন এবং বেঞ্চে বসে মুখ ঢেকে ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন।
মাঠের বাইরের এই অপ্রীতিকর ঘটনার পাশাপাশি লেস্টারের ফুটবলও খারাপ সময় পার করছে। পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরে গিয়ে তারা এখন অবনমনের খুব কাছাকাছি চলে এসেছে।
পোর্টসমাউথের হয়ে একমাত্র গোলটি করেন ইবানে বোওয়াত। এই হারে লেস্টারের রেলিগেশন এড়ানোর সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়েছে।
ঘটনাটি ইংলিশ ফুটবলে ‘নো টু রেসিজম’ ক্যাম্পেইনের প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে।
You may like
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি...
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায়...
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত...
চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা পাহাড় এলাকায় এক গৃহবধূকে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।...
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব
হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের...
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব...
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
