জাতীয়
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
Published
2 months agoon
By
Desk
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের সংসদ কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ ড. সায়েম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জিল্লুল বারী জাবেদ, ডাঃ কামরুল হাসান তরফদার, আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম প্রমুখ। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকার শুধুমাত্র প্রতিষ্ঠান দুটির অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করেছে, কিন্তু বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে দীর্ঘদিনেও কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের নিজস্ব অবকাঠামো গড়ে ওঠেনি।
বক্তারা উল্লেখ করেন, বর্তমানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একটি ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে, যা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম চলছে হবিগঞ্জ সদর হাসপাতালের ভবন ব্যবহার করে, যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা উভয় ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। বক্তারা আরও বলেন, এভাবে অস্থায়ী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হবিগঞ্জবাসীর সঙ্গে এক প্রকার প্রতারণার শামিল।
তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।
এ ব্যাপারে যথাযথ প্রদক্ষেপ গ্রহন করা হবে।
সভা শেষে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগে অচিরেই এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে এবং হবিগঞ্জে উচ্চ শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
You may like
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
