দূর্নীতি
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
Published
2 hours agoon
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ইটভাটায় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু এনে মজুত করা হয়। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বদরগাজী, হলহলিয়া ও পানছড়ি এলাকার ছড়া ও পাহাড়ি অঞ্চল থেকে রাতের আঁধারে ট্রাক্টর দিয়ে বালু এনে ওই ইটভাটায় স্তুপ করে রাখা হয়। দিনের বেলায় ডিপোতে বালু মজুত রাখা হলেও গভীর রাতে সেগুলো ট্রাকযোগে বিভিন্ন জেলায় পাঠানো হয়।
বৈধ ইজারা ছাড়াই চক্রটি দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। পাহাড়ি ছড়া ও ফসলি জমি থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সংঘবদ্ধ চক্রটি বছরের পর বছর ধরে এ কার্যক্রম চালিয়ে গেলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বালুখেকোরা।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মিয়া এই বালু ব্যবসা তদারকি করছেন। তার নেতৃত্বেই একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন, মজুত ও পাচার কার্যক্রম পরিচালনা করছে। গত একবছরে নেতৃত্বাধীন চক্রটি কয়েক কোটি টাকার বালু পাচারের করেছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে সোহাগ ব্রিকসের মালিক আব্দুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিশাপট এলাকার সুজন মিয়া তাদের ইটভাটায় এসব বালু রেখে ব্যবসা করেন। তবে তিনি অবৈধ এসব বালু আর রাখতে দিবেন না বলেও জানান।
একই বিষয়ে যুবদল নেতা সুজন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, আমরা খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে দ্রুত প্রশাসনিক অভিযান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
You may like
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার...
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
ভয়ংকর সন্ত্রাসীদের অপরাধজগৎকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। এ জগতের নিয়ন্ত্রণ থাকে শীর্ষ সন্ত্রাসীদের হাতে। একটা সময় ছিল যখন এই আন্ডারওয়ার্ল্ড কেবল...
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।...
