Connect with us

মিরর বিশেষ

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

Published

on

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড় হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শালটিলা বিটের কাপাই সেগুনবাড়ি এলাকায় প্রায় প্রতি রাতেই সংঘবদ্ধ একটি চক্র সেগুন গাছ কেটে পাচার করছে। গভীর রাতে গাছ কেটে পিকআপ ও অন্যান্য যানবাহনের মাধ্যমে বনাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে এসব গাছ চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন করাতকলে বিক্রি করা হচ্ছে। এসব গাছ চুরি ও পাচারকারী চক্রটির নেতৃত্বে রয়েছেন পাইকপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা কুদ্দুস মিয়া তালুকদার ও তার ভাই আক্কাস মিয়া। স্থানীয়দের দাবি, তাদের নেতৃত্বাধীন চক্রটি গত কয়েক মাসে শতাধিক সেগুন গাছ কেটে পাচার করেছে। ফলে বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের প্রভাব খাটিয়ে কুদ্দুস মিয়া দীর্ঘদিন ধরে সেগুনসহ বিভিন্ন মূল্যবান গাছ চুরি ও পাচার করে আসছিলেন । এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা। সরকার পরিবর্তনের পরও তিনি ও তার সহযোগীরা বন থেকে গাছ কেটে পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শালটিলা বিট কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম সানি বলেন, “আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। কিছু দুর্গম এলাকা থেকে একটি চোরচক্র কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে। তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এলাকাবাসী অবিলম্বে গাছ চুরি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি3 hours ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়3 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়3 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন7 days ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ2 weeks ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত2 weeks ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির