মিরর বিশেষ
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
Published
2 months agoon
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ড্রেজার সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বাঁধ রক্ষায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের এবং হয়রানি করা চক্রটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন ও ক্ষতিপূরণ আদায়ের দাবী জানিয়েছেন তারা।
প্রতিবাদকারীদের দাবি, নদীর তীর রক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়ায় তারা বালু উত্তোলনে আপত্তি জানিয়েছিলেন। এর জের ধরেই তাদের আসামি করা হয়।
স্থানীয়রা জানান, খোয়াই নদীর চরহামুয়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন শুরু করলে নদীর তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বালু উত্তোলনকারী ঠিকাদার ইকবাল হোসেন ২০ লক্ষ টাকা চাঁদাদাবির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। ফলে আতঙ্ক ও হয়রানির ভয়ে পরবর্তীতে অনেকেই প্রতিবাদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
স্থানীয়দের ভাষ্য, তারা কোনো চাঁদা দাবি করেননি। নদীর ভাঙন ঠেকাতে এবং স্থানীয় জনপদ রক্ষার স্বার্থে বালু উত্তোলনের প্রতিবাদ করেছিলেন মাত্র। সেই প্রতিবাদের জেরেই তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়। বালুখেকো এই চক্রটিকে স্থানীয় ভাবে সরাসরি সহযোগিতা করেন লস্করপুর এলাকার নুরুল হকের ছেলে আফরোজ মিয়া, আদ্যপাশা এলাকার মোজাক্কর উল্লার ছেলে সিদ্দিক মিয়া এবং আলতাবুর রহমানের ছেলে মোখলেসুর রহমান নামে ৩ ব্যক্তি। ওই মিথ্যা অভিযোগে তাদেরকে আহত স্বাক্ষী হিসেবেও উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে তারা ড্রেজার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে চাঁদাবাজি বা মারামারির কোন ঘটনা তারা জানেন না বলে দাবী করছেন।
সম্প্রতি খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে ৩০ টি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয়ে পড়েন অন্তত ৩০ হাজার মানুষ। এরপরই গতকাল দুটি ড্রেজার জব্দ করে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন বালুখেকোরা। নিজেদের রক্ষা করতে শুরু করেছে তদবীর।
চাঁদাবাজি অভিযোগের স্বাক্ষী ও ড্রেজার মেশিনের স্থানীয় তত্ত্বাবধায়ক আফরোজ মিয়া ড্রেজারের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, আমি ড্রেজার দিয়ে উত্তোলিত বালু রাখার জন্য শুধুমাত্র জমি ভাড়া দিয়েছি। চাঁদাবাজি বা আমার উপর হামলার কোন ঘটনা ঘটেনি। একই কথা বলেন মামলার অপর স্বাক্ষী সিদ্দিক আলীও।
এবিষয়ে বালু উত্তোলনকারী শামীম বিল্ডার্সের মালিক ইকবাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
