Connect with us

জাতীয়

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

Published

on

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে তারা।

শিক্ষার্থীরা হলো—তাহমিদ সিদ্দিকী , শেখ রবিন  ও জুনাইদ আহমদ । ২০২৬ সালের ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে (Fibonacci International Robot & Science Olympiad 2026) জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করে তারা। প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এ কৃতিত্ব অর্জন করে তিন শিক্ষার্থী।

তাদের এ সাফল্যে বিশেষ স্বীকৃতি হিসেবে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে তিন লাখ টাকা (৩,০০,০০০ টাকা) বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেধার পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছে তারা। ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার পাশাপাশি তুরস্ক ও ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

এর মধ্যে ওয়ার্ল্ড ইনোভেশন সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (WISPO 2026)-এর চূড়ান্ত পর্ব আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তুরস্কে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক আয়োজনেও অংশগ্রহণের সুযোগ পেয়েছে তারা।

এদিকে, শিক্ষার্থীরা আটলান্টিয়া ইন্টারন্যাশনাল স্টেম অলিম্পিয়াড—বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬-এর সঙ্গেও সম্পৃক্ত ছিল। গত ১৯ নভেম্বর ঢাকার রাশিয়ান হাউসে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিন শিক্ষার্থীর এ অর্জন উপলক্ষে তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান, উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান, তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুর্তজা হাসান, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন মাদরাসার শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিকস ও উদ্ভাবনী কর্মকাণ্ডে ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত। একই সঙ্গে এটি প্রচলিত সেই ধারণাকেও চ্যালেঞ্জ করছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনকে শুধু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করা হয়।

ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে তিন শিক্ষার্থীর এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও বিজ্ঞানচর্চা, উদ্ভাবন ও নতুন কিছু শেখার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায় তারা।

জাতীয়13 hours ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়14 hours ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ18 hours ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়1 day ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়1 day ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি2 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি3 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত3 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

জাতীয়4 days ago

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...

জাতীয়4 days ago

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি

কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির