Connect with us

জাতীয়

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

Published

on

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মামুন উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মমতা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে পারিবারিক বিরোধের জেরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মামুনকে অচেতন করা হয়। পরে তাঁর স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত স্ত্রী মমতা বেগমকে গত শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।

এদিকে মামুনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে পিতৃহারা হয়েছে দুই শিশুসন্তান।

জাতীয়34 minutes ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়2 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ2 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত5 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

জাতীয়5 days ago

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির