আইন - আদালত
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
| আদালতে মামলা দায়ের
Published
2 hours agoon
সিলেটে চাঁদা না পেয়ে এক লন্ডন প্রবাসীর ভাড়া বাসায় হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ভাড়াটিয়া। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত জানুয়ারী মাসে ফ্ল্যাটের মালিক লন্ডন প্রবাসী শিরিনা বেগমের কাছ থেকে বাদী সিলেট নগরীর খাসদবীর এলাকার কামালী ভিলার তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ভাড়া নেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আসামিরা তাঁর কাছে অন্যায়ভাবে চাঁদা দাবি করেন। অন্যথায় বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ, মারধোর ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১৫ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ভাড়াটিয়া। মামলা দায়েরের পর আরও ক্ষিপ্ত হয়ে উঠে চাঁদাবাজ চক্র। বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিতে থাকে। সবশেষ বাদী ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে গ্রামের বাড়িতে গেলে তাঁর অনুপস্থিতির সুযোগে আসামিরা পরস্পরের যোগসাজশে বাসার প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় বাসার আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র।
এছাড়া বাদী বাসায় ফিরে ঘটনার প্রতিবাদ করলে আসামিরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ভবিষ্যতে বাসায় আসলে খুন-জখম করার হুমকি দেয়। পরে ৯ নভেম্বর তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত সেটি আমলে নিয়ে এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
মামলায় অভিযুক্তরা হলেন—সিলেট নগরীর খাসদবীর এলাকার মৃত আতিকুর রহমান কামালীর ৩য় স্ত্রী রেহা বেগম কামালী (৬০), ওসমানীনগর উপজেলার মকসুদ মিয়ার ছেলে জামাল আহমদ (৩৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত কাছা মিয়ার ছেলে আলী রেজা (২৮) এবং আজিজুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫)।
আদালত মামলাটি আমলে নিয়ে এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
এবিষয়ে ফ্ল্যাটের মালিক শিরিনা বেগম কামালী বলেন, আমি দীর্ঘদিন পর দেশে এসে এসএমপি কমিশনারের হস্তক্ষেপে আমার ফ্ল্যাটটি বুঝে পাই। পরবর্তীতে আমি ভাড়া দিয়ে লন্ডন চলে আসার পর চাঁদাবাজ চক্রটি চাঁদাদাবি ও বাসা দখলের অপচেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় আমার ফ্ল্যাটের তালা ভেঙে ভাড়াটিয়ার এবং আমার কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ইতোমধ্যে আমার ভাড়াটিয়া ২টি মামলা দায়ের করেছেন। পাশাপাশি আমিও হাইকমিশনের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজ চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
চাঁদাদাবির বিষয়ে আসামী জামাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করলেও কামালী ভিলায় তার বোনের বাসায় গিয়েছিলেন বলে স্বীকার করেন।
অপর আসামী আলী রেজা জানান, তিনি ফ্ল্যাট ভাড়া নিয়া কামালী ভিলায় বসবাস করছেন।
You may like
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
| আদালতে মামলা দায়ের
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
