Connect with us

দূর্নীতি

সুতাং নদীর পানি নিয়ে বাণিজ্য

Published

on

দখল-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদনদী। এক সময়ের শান্ত ও স্বচ্ছ নীল জলরাশির সুতাং নদী এখন মৃতপ্রায়। কিছুদিন আগেও নদীতীরে গড়ে ওঠা হাটবাজার ও গ্রামের লোকজন এখানে নিয়মিত গোসল ও গৃহস্থালি কাজকর্ম করতেন। কিন্তু শিল্পবর্জ্যে পানি দূষিত হওয়ায় এখন তা অসম্ভব হয়ে পড়েছে।

শায়েস্তাগঞ্জে আলিপুরে গড়ে উঠা, প্রাণ, আরএফএল, স্কায়র ডেমিন, চরকা টেক্সটাইলসহ আরো বিভিন্ন শিল্প কারখানার দূষণে অস্তিত্ব সংকটের পথে সুতাং নদী। পানি পরিশোধ না করে সরাসরি কালো দুর্গন্ধযুক্ত পানি শৈলজুড়া খালে ছেড়ে দেয়া হচ্ছে, শৈলজুড়া খাল হয়ে সরাসরি সুতাং নদীতে হাজার হাজার গ্যালন পানি প্রতিদিন সুতাং নদীতে আসছে। কোম্পানি গুলোর নিজস্ব ইটিপি ব্যবস্হা থাকলেও এইসব নামে মাত্র ব্যবহার কারা হয়। জনপ্রতিনিধিদের টাকা দিয়ে সরাসরি কালো পানি সুতাং নদীতে ফেলা হয়।

২০১৪ সালে কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থার নামে শৈলজুড়া খালকে সাংসদ সদস্য আবু জাহিরের নির্দেশে তৎকালীন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন পুনঃখনন করে প্রাণ-আরএফএল ও স্কয়ার কোম্পানির সঙ্গে যুক্ত করে দিয়ে ছিলেন। তখন থেকেই শুরু হইছিল রাজিউড়া, লাখাই ইউনিয়নবাসীর সীমাহীন দুর্ভোগ।

পরবর্তী সময়ে ধীরে ধীরে প্রাণ, আরএফএল এবং স্কয়ার কোম্পানির ময়লা আবর্জনা ও ফ্যাক্টরির বর্জ্যে ভরাট হয়ে গিয়েছিল শৈলজুড়া খালটি। ২০২৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের দীর্ঘ সাত কিলোমিটার খালটি খননের উদ্যোগ নিয়ে খনন করা হয় যার পুরো টাকা ছিল প্রাণ এবং স্কয়ার কোম্পানির।

সুতাং নদীর কালো পানির বাণিজ্যের সাথে জরিত হবিগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য আবু জাহির, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল করিম দুলাল। জরিত আছে হবিগঞ্জ জেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

নদীর কালো পানির বাণিজ্য নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণ কোম্পানির এক কর্মকর্তা বলেন, কলো পানির গতিপথে যেন কোন বাধা সৃষ্টি না হয় সে জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান জজ এবং রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালের মাধ্যমে নগদ ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রতি দুইমাস পর পর চাঁদা দেওয়া হতো। এই টাকা সিন্ডিকেটের মাধ্যমে এমপি জাহির সহ সকলের মধ্যে বন্টন করা হতো।

তিনি আরো বলেন ইটিপি চালিয়ে পানি পরিশোধ করতে দৈনিক ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়। কোম্পানি এতো টাক খরচ না করে সরাসরি কলো পানি নদীতে ছেড়ে দেয়া। এবং এলাকাবাসীর মামলা, আন্দোলন থেকে বাঁচতে জনপ্রতিনিধিদের এই টাকা দেয়া হতো।

এ বিষয়ে পরিচয় গোপন রেখে স্কয়ার কোম্পানির এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমারা এখনে জিন্স ফেব্রিক তৈরী হয়। এই ফব্রিক তৈরী করতে বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার কারতে হয়, ফেব্রিক ওয়াস করার পরে গন্ধ যুক্ত কালো পানি বের হয় যা নিয়মিত পরিশোধ করতে অনেক টাকার প্রয়োজন।

শৈলজুড়া খালে পানি পরিশোধ না করেই ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমারা তো জনপ্রতিনিধিদের মোটা অংকে টাকা দিয়ে থাকি আমাদের কী সমস্যা হবে।

সুতাং নদী পারের বাসিন্দা মুদ্দত হাসান বলেন আমরা ভয়ে কোন আন্দোলন করতে পারিনা আন্দোলন করার চেষ্টা করলে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের ভয় দেখানো হয়।

এ বিষয়ে আরেকজন জানান এই সুতাং নদীর মাছ বিক্রি করে একসয় অনেক পরিবার চলতো , আমার সাধারণ জনগণ আমরা পুলিশ, প্রশাসনের ভয়ে কিছু বলতে পারিনা, আমাদের দুর্ভোগ তো আর জনপ্রতিনিধিরা বুঝবে না তারা সবাই টাকা ইনকামে ব্যাস্ত।

নদী দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর সাথে যোগাযোগ করতে চাইলে ওনার নাম্বার বিজি পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তিনি কোন রেসপন্স করেন নি।

এ বিষয়ে জনপ্রতিনিধি দের সাথে যোগাযোগ করতে চাইলে সবার নাম্বার বন্ধ পাওয়া যায়, সরকার পতনের পর থেকে সকলেই পলাতক রয়েছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়7 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়7 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির