জাতীয়
সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা
Published
1 year agoon
By
admin
লাখাই উপজেলার লাখাই বাজারের প্রবেশের রাস্তার ডানপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথীষ পাল।সরজমিনে গিয়ে দেখা যায়, লাখাই বাজারের একমাত্র প্রবেশ পথের পূর্বপাশে সরকারি রাস্তাসহ জায়গা দখল করে দুই তলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা যথীতষ পাল। যতীষ পাল লাখাই বাজারের মৃত.যতীন্দ্র পালের ছেলে। যার ভয়ে বিগত দিনে এলাকার কোন মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি।
বিগত দিনে মূর্তিমান আতঙ্কের নাম ছিল যথীষ পাল।বর্তমানেও সে সেই প্রভাবেই অবৈধভাবে দখল করে আছে সরকারি জায়গা। সরকারি-বেসরকারি বা সংস্থার জমির বেআইনি দখল এরকম কর্মকাণ্ড করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে চার লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।এমন শাস্তিযোগ্য অপরাধ থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে আইনিভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।সে আইনকে তোয়াক্কা করে অবৈধভাবে তার স্থাপনা বিল্ডিং নির্মাণ করলে তাকে কেউ বাধা দেয়নি।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা যতীষ পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি এ প্রতিনিধিকে বলেন সরকারের জায়গা আমার দখলে আছে সরকারের কোন সমস্যা নেই আপনাদের সমস্যা কি?সে আরও বলেন বামৈ, কালাউক রাস্তার পাশে অনেক জায়গায় অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করেছে, তাই আমিও করেছি।এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদা সুলতানা কে অবগত করলে,তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে বামৈ ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা রিপন সিংহ কে পাঠান।
এব্যাপারে বামৈ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিপন সিংহের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমি সরজমিনে গিয়ে যতীষ পালের সাথে আলোচনা করেছি।যতীষ পাল তার দোতলা ভবনের সামনের অংশ সরকারি জায়গায় আছে বলে স্বীকার করেন। তিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি তিনি সার্ভেয়ার মাধ্যমে মাপযোগের ব্যবস্থা করবেন।
রিপন সিংহের সাথে কথা বলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে আবার ফোনে যোগাযোগ করলে তিনি বলেন-আমি সার্ভেয়ার কে বলেছিলাম মাপযোগ করে প্রতিবেদন দেওয়ার। এখনো আমার হাতে প্রতিবেদন আসেনি।
You may like
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
