দূর্নীতি
অর্থ আত্মসাৎ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান
Published
2 years agoon
By
admin
বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের বিরুদ্ধে চাকরি দেওয়া সহ সরকারি ঘর টিউবওয়েল পাইয়ে দেয়ার নাম করে নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা বড়ইউড়ি ইউনিয়নের বেতকান্দি গ্রামের ফজলু মিয়ার স্ত্রী হাসনা বেগম নাকে এক নারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের সুত্রে জানা যায়, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার তার ভাই রুবেল মিয়াকে সাথে নিয়ে অভিযোগকারী হাসনা বেগমের বাড়িতে যান। এসময় এলাকার সহজ-সরল বিধবা মহিলাদেরকে সরকারের নানা সুযোগ সুবিধা যেমন বিধবা ভাতা,গভীর টিউবওয়েল,দালান ঘর,সৌর বিদ্যুত,গর্ভকালীন ভাতা,বয়স্ক ভাতা ইত্যাদি দেয়ার হবে মর্মে তাদের কাছ থেকে ৩০ হাজার,২০ হাজার, ১৫হাজার, ১০হাজার এমনকি ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
এভাবে আরো অনেকের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ভুক্তভোগী বেতকান্দি গ্রামের নাসিমা বেগম,আলেছা বেগম,আইকুল বেগম জানান, আামদেরকে ফাঁদে ফেলে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নানা প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে হাসিনা আক্তার।
কিন্তু আজ পর্যন্ত এসব দেয়া তো দুরের কথা উল্টো আমাদের ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী কামরুল ইসলাম,আমির হোসেন জানান,গভীর টিউবওয়েল দেয়ার নাম করে আমাদের কাছ থেকে প্রায় ৯০হাজার টাকা নেয় সে।
এখন এসবের টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করছে। টাকা নেয়ার বিষয়টি তৎকালীন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকেও জানানো হয়। পরে কোন উপায় না পেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
অভিযুক্ত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার জানান, যেসব অভিযোগ তোলা হয়েছে সব মিথ্যা,সাজানো। হাসনা বেগম এর সাথে আমার আপন বোনের মতা সম্পর্ক। আমি জানিনা কেন এমন অভিযোগ আমার বিরুদ্ধে করেছে। তার সাথে কথা হয়েছে আমার। বিষয়টি নিয়ে দুইজন বসে মিটমাট করে নেব।
You may like
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
