Connect with us

জাতীয়

আজ হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়

Published

on

জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের পরিচিতি এবং সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় সংগীত একটি দেশের জনগনের হৃদয় নিংড়ানো ভালোবাসা বন্ধনা গীতি। আজ সেই মহান ৬ মার্চ।

১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। পরিবেশিত হয়েছিল জাতীয় সংগীত। কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকসু’র দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশক্রমে তাদের দ্বারা প্রেরিত স্বাধীনতার ইস্তেহার মোতাবেক তৎকালীন হবিগঞ্জ মহকুমার ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মিয়া মোঃ শাহজাহান হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত ছাত্রলীগ কার্যালয় সম্মুখে (বর্তমানে স্টাফ কোয়ার্টার রাস্তার মোড়ে বিসমিল্লাহ ফার্মেসী) আনুষ্ঠানিকভাবে কেন্দ্র হতে প্রেরিত জাতীয় পতাকার নমুনা মোতাবেক স্বাধীনতার এই পতাকা উত্তোলন করা হয়। ওই সময়ে আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি জাতীয় সংগীত হিসাবে হবিগঞ্জে প্রথম পরিবেশন করেন হবিগঞ্জের উদয়ন শিল্পী গোষ্ঠীর সদস্য কন্ঠ শিল্পী প্রয়াত বাবলু পাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী, গোলাম মোস্তফা রফিক, মোঃ সুরুজ আলী, উজ্জল ভট্টাচার্য্য ও সিদ্ধার্থ বিশ্বাস।


স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ আলী। জাতীয় পতাকাকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক মোঃ সিরাজ উদ্দিন আহমেদ (সাবেক পৌর কমিশনার)।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম মহিবুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বটতলায় ঢাকসু’র ভিপি আ.স.ম আব্দুর রব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ৩রা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রলীগের এক জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রথম স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন।


মুক্তিযুদ্ধে ছাত্র তথা ছাত্রলীগের ভূমিকা ছিল অনন্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণারে লিখা আছে। বাংলাদেশের নামকরণ, জয় বাংলা শ্লোগান, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান, জাতীয় পতাকা প্রথম উত্তোলন, প্রথম জাতীয় সংগীত আমার সোনার বাংলা নির্ধারণ করে প্রথম পরিবেশন ছাত্রলীগের শ্রেষ্ঠ অবদান। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৫৪ বৎসর পরও ছাত্র সমাজ তাদের কৃতকার্যের পূর্ণ স্বীকৃতি আজও পায় নাই।

মিরর বিশেষ6 hours ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি4 days ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ6 days ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়1 week ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়1 week ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়1 week ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়1 week ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়2 weeks ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি2 weeks ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির