সাহিত্য
এসবিএসপি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ড. মুকিদ
Published
2 years agoon
By
admin
মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। গত ২১ জানুয়ারি ২০২৫ রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) এর সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর। এসময় জানানো হয়, গত আট বছর ধরে বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী বলেন, মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকেই ২০১৭ পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়ে আসছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। এই সাহিত্য পুরস্কার আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন কাজের জন্য উৎসাহিত করবে।
প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে: নাট্যোপন্যাস ও নাটক- যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চন্দ্রাবতী; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার- তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার- অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্যসংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ। গবেষণা- ইতালি: আদ্যন্ত ইতিহাস; জার্মানি: অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য: প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড: সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।
You may like
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
