দূর্নীতি
কাটাখালির বারুণীতে ৫০ চাঁদা আদায়ের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে
Published
8 months agoon
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে কাটাখালি বারুনীকে কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক গ্রাম পুলশের। বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ আলী বারুনীর প্রসাধনীর দোকানে গিয়ে টাকা সংগ্রহ করছেন। ভিডিওটির এক পর্যায়ে এক দোকানদারকে বলতে শোনা যায়, “পুলিশ তো টাকা দিতে নিষেধ করছে।” এর জবাবে উপস্থিত আরেক ব্যক্তি উত্তেজিত কণ্ঠে বলেন, “জায়গা কি তোমার বাপের?” পরে ওইব্যক্তিকে টাকা দিতেও দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকান ও স্টল থেকে অন্তত ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছে একটি চক্র। এছাড়াও প্রকাশ্যে জুয়ার বোর্ড বসিয়ে সেখান থেকেও নেওয়া হয়েছে মোটা অংকের টাকা।
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের অভিযোগটি অস্বীকার করে জানান, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে, একই বারুনীকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়ার আসর বসার একাধিক ভিডিওও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, প্রকাশ্যেই কিছু ব্যক্তি জুয়ার আসর পরিচালনা করছেন এবং সেখানে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। বিষয়টি আরও উদ্বেগজনক করে তুলেছে এই প্রশ্ন—যেখানে নিরাপত্তা জোরদার থাকার কথা, সেখানে কীভাবে এমন কার্যকলাপ চলতে পারে?
স্থানীয়দের মতে, যদি সত্যিই মোহাম্মদ আলী নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাহলে তার উপস্থিতিতে কীভাবে জুয়ার আসর বসলো এবং কেন তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, দায়িত্বের আড়ালে চাঁদা আদায় ও অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছে কি না।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
You may like
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
| আদালতে মামলা দায়ের
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
