Connect with us

সম্পাদকীয়

জাহেলিয়াত যায় না, শুধু পোশাক বদলায়

| নুর হোসেন সোহেল

Published

on

ছবি | নুর হোসেন সোহেল

এ সমাজে বাঁচতে চাইলে কত চাঁদা দিতে হবে? মাসে না বছরে? পাঁচ বছরের জন্য দাম কত? দশ বা পনেরো বছরের নিরাপত্তার প্যাকেজ কতো টাকায় পাওয়া যায়? আজ সাধারণ মানুষ এমন প্রশ্ন করছে। কারণ প্রশ্ন করার মতো বাস্তবতা তৈরিই করে দিচ্ছে এই অবক্ষয়।

বাংলাদেশে এখন আর একটি ঘটনা আমাদের নাড়িয়ে দেয় না—কারণ একই ধরনের অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে। চাঁদাবাজি, ছিনতাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্রকাশ্যে নির্যাতন—সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। তবুও, সম্প্রতি পাথর দিয়ে পিটিয়ে এক নিরীহ ব্যবসায়ীকে হত্যা করার ঘটনাটি মানুষকে চমকে দিয়েছে। কারণ এটি শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি আমাদের সামাজিক, রাজনৈতিক ও মানবিক মূল্যবোধের মৃত্যু।

এই কি সেই বাংলাদেশ, যার স্বপ্ন আমরা দেখতাম? যেখানে সকালবেলা দোকান খুলে সন্ধ্যায় বাড়ি ফেরা এখন একটি ঝুঁকিপূর্ণ অভিযান? যেখানে শিশুদের ভবিষ্যৎ নয়, বরং পিতার বেঁচে থাকার নিশ্চয়তা নিয়েই উদ্বিগ্ন মা?

আজ প্রশ্ন জাগে, মানুষের জীবনের নিরাপত্তা কি শুধুই ভাগ্যের উপর নির্ভর করবে? একজন রাজনৈতিক কর্মীর চোখে পড়ে গেলে, বা তার দাবিকৃত চাঁদা না দিলে, কি এমনই নির্মম পরিণতির শিকার হতে হবে? রাষ্ট্র কি আজ অসহায়, না কি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে?

সাম্প্রতিক ঘটনা গুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক ধরনের ‘মাফিয়া সংস্কৃতি’র ইঙ্গিত দেয়। যারা চাঁদা দেয় না, তারা শাস্তি পায়। যারা প্রশ্ন তোলে, তারা গুম হয়। আর যারা মুখ বন্ধ রাখে, তারা কাঁপতে কাঁপতে বেঁচে থাকে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

জনগণ এখন রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে—“আমরা কি নিরাপদ? যদি নিরাপদে বাঁচতে চাই, তাহলে কোন রেটে কত চাঁদা আপনাদের দিতে হবে?” এই প্রশ্ন নীতিহীনতা আর বিশ্বাসঘাতকতার এক নিঃসঙ্গ দলিল।

রাষ্ট্রের মূল দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজ এই মৌলিক দায়িত্ব যখন ব্যবসা-বাণিজ্যে রূপ নিচ্ছে, তখন রাষ্ট্র কেবল একটা কাঠামো মাত্র—যা ধ্বসে পড়ছে ধীরে ধীরে।

আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? যেখানে বিচার নয়, শক্তিই শেষ কথা?
আমরা কি এমন রাজনীতি চেয়েছিলাম? যেখানে নেতৃত্ব নয়, লুণ্ঠনই লক্ষ্য?

এই অবস্থা বদলাতে হলে আমাদের চাই এক জবাবদিহিমূলক, মানবিক ও সাহসী রাষ্ট্র। চাই এমন রাজনীতি, যেটি জনগণের সেবক, শাসক নয়। এবং চাই এমন সমাজ, যেখানে একজন মানুষ কেবল মানুষ হওয়ার পরিচয়ে বাঁচতে পারে, চাঁদা না দিয়েও।

জাহেলিয়াত নিজে নিজে যায় না। তাকে তাড়াতে হয়। যুগে যুগে মানুষ তাড়ায় আবার ফিরে আসে আবার বিক্ষুব্ধ জনতা এক জোট হয়। এভাবে তো চলছে।

আমরা ইতিহাসে বারবার দেখেছি—জাহেলিয়াত যায়, আবার ফিরে আসে। পোশাক বদলায়, নাম বদলায়, রূপ বদলায়; কিন্তু তার নিষ্ঠুরতা থেকে মানুষের মুক্তি মেলে না।
মানুষ বারবার আশায় বুক বাঁধে, প্রতিশ্রুতির মুখে আস্থা রাখে। কিন্তু প্রতিবারই প্রতারণা হয়, প্রতিবারই নিপীড়নের নতুন অধ্যায় লেখা হয়।

জাহেলিয়াত যায়, জাহেলিয়াত আসে—কিন্তু মানুষের মুক্তি মিলে না।

লেখক ও বিশ্লেষক: নুর হোসেন সোহেল। পিএইচ-ডি গবেষক, যুক্তরাজ্য।

জাতীয়5 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক5 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়6 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়6 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির