রাজনীতি
হবিগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌহার্দ্য
Published
6 months agoon
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী জি কে গউছ পরাজিত প্রার্থী কাজী মহসিন আহমেদ-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা শহরের অনন্তপুর এলাকায় জামায়াত প্রার্থীর বাসভবনে যান। সেখানে দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন। কাজী মহসিন আহমেদ বিজয়ী প্রার্থী জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
সাক্ষাৎকালে জামায়াত প্রার্থী বলেন, “আমাদের দু’জনের উদ্দেশ্যই ছিল এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। জনগণ এবার তাকে নির্বাচিত করেছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণে জি কে গউছ কাজ করবেন।” তিনি ভবিষ্যতে এলাকার স্বার্থে সহযোগিতার আশ্বাসও দেন।
অপরদিকে বিজয়ী প্রার্থী জি কে গউছ বলেন, তিনি সকলকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে চান। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
