Connect with us

দূর্নীতি

বনের সর্বনাশ করছেন বন কর্মকর্তা

Published

on

হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অন্তর্গত জগদীশপুর বিট কাম চেকস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কাদিরের বিরুদ্ধে বনের গাছ বিক্রি, স্ট্রিপ বাগানের টাকা লুপাট ও সরকারি নার্সারির চারা বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ নানান অভিযোগ উঠেছে।


জানা যায়, জগদীশপুর বিটে যোগদানের পর থেকেই চোরা কারবারিদের সাথে আতাত করে বিটের অন্তর্গত বন থেকে সেগুন, গর্জন, চাপালিশের মত মূল্যবান গাছ বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই কর্মকর্তা। সুফল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে  (এএনআর) বাগানের বিপরীতে আসা ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

এছাড়াও এনরিচমেন্ট ও বেত  বাগানের জন্য আসা মেইন্টিন্যান্স খরচ ও পাহারাদারের অর্থ বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। একই সাথে সরকারি খরচে হবিগঞ্জ নার্সারিতে ৫২ হাজার চারা উৎপাদন করে ৩০ হাজার ছাড়া বিক্রি করলেও মাত্র ১৫ শ চারার মূল্য সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি ৬ লক্ষ  টাকা আত্মসাৎ করেছেন ।

সরকারি অর্থ আত্মসাৎ করে অল্পদিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন ফরেস্টার গোলাম কাদির। বিভাগীয় বন কর্মকর্তার আস্থাভাজন হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে গাছ বিক্রি সহ নানান বিষয়ে একাধিক অভিযোগ দায়ের হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো থাকে দায়িত্ব দেওয়া হয়েছে জগদীশপুর চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার। ফলে বনজ দ্রব্য পরীক্ষণের নামে গাড়ি আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন নিয়মিত।

এছাড়াও রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের গাছসহ সিলেট অঞ্চলের বিভিন্ন বিটের গাছ পাচারকারী গাড়ি পাস দিয়ে চেক স্টেশন থেকে আয়ের একটি অংশ প্রতিমাসেই বিভাগীয় কর্মকর্তাকে দেন তিনি। পুরস্কার স্বরূপ চেক স্টেশনে এক বছরের বেশি দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির তাকে দেড় বছর ধরে দায়িত্ব দিয়ে রেখেছেন।


অভিযোগের বিষয়ে ফরেস্টার গোলাম কাদেরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

দূর্নীতি2 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়3 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়4 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়5 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির