আইন - আদালত
বোয়ালমারীতে ইউএনও তানভীর হাসান চৌধুরীর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
Published
8 months agoon
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও তানভীর হাসান চৌধুরী আবেগাপ্লুত হয়ে বলেন, “দায়িত্ব পালনকালীন প্রশাসনিক কাজ হোক বা মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন কার্যক্রম—প্রতিটি কাজে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে চেষ্টা করেছি। বিদ্যালয়ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা, ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল আয়োজন, এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবক সম্মেলন -এসবই শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আমার হয়তো একদিন বোয়ালমারীতে থাকা হবে না, কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য শুরু করা ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তঃউপজেলা ইংলিশ ডিবেটের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করার চেষ্টা করেছি, আপনারা সেটি অব্যাহত রাখবেন।”
ইউএনও জানান, বোয়ালমারী শিশু পার্ককে তিনি নিজের ‘তৃতীয় সন্তানের মতো’ গড়ে তুলেছেন। স্থানীয় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে পার্কটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাবান্ধব একজন অভিভাবককে হারিয়ে বোয়ালমারী শিক্ষা পরিবার আজ বাকরুদ্ধ। তিনি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”
এসময় বক্তব্য দেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, এম এ কুদ্দুস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
সংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ইউএনও তানভীর হাসান চৌধুরীসহ উপস্থিত শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, একাডেমিক সুপারভাইজার আয়শা আকতার, খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীনসহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।
You may like
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
