Connect with us

মিরর বিশেষ

লাখাইয়ে কোরবানির জন্য প্রস্তুত ৪৭৯৮ টি পশু

Published

on

লাখাই উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার শিবপুর গ্রামের সুবর্ণা এগ্রো ফার্মে গিয়ে পশু পরিচর্যার দৃশ্য লক্ষ্য করা গেছে।

লাখাই উপজেলা প্রাণিজ সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৪ হাজার ৭শত ৯৮ টি, চাহিদা সাড়ে ৩ হাজার, যা চাহিদার চেয়ে ১হাজার ২শত ৯৮ টি বেশি। এসব পশুর মধ্যে গরু ৩ হাজার ৮শত ৪৯টি, ছাগল ৬৩৫টি, ভেড়া ৩০৪টি, মহিষ ১০টি।

খামারিরা জানান, কদিন পরেই পুরোদমে শুরু হবে কোরবানির পশু কেনা-বেচা। তাই আগাম প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে, প্রতিদিন দুই বেলা প্রাকৃতিক খাদ্য যেমন- , খৈল, কাঁচা ঘাস, গমের ভুসি ও খড় খাওয়ানো হয়। গোসল করানো হয় প্রায় প্রতিদিনই। প্রতিনিয়ত পশুর থাকার জায়গা পরিষ্কার রাখা হয়। এ ছাড়া সার্বক্ষণিক ফ্যান চালিয়ে পরিবেশ ঠিক রাখা হয়।
যে পরিমাণ দেশি গরু-ছাগল প্রস্তুত রয়েছে, তা দিয়েই এ উপজেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব।

পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে। একই সঙ্গে চোরাই পথে যাতে বাহিরের পশু ঢুকতে না পারে সেদিকে নজর রাখার জোর দাবি জানান তারা।

মোড়াকরি গ্রামের খামারি টিটু মোল্লা বলেন, কোরবানির জন্য ১০টি গরু বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে পশুখাদ্যের ,দাম বাড়তি খরচ হওয়ায় নায্যমূল্য পাবেন কি না এ নিয়ে চিন্তিত। গতবছরের তুলনায় এবার ধর দাম কম বলছে ক্রেতারা।

সুবর্ণা এগ্রো ফার্মের মালিক দুসু মিয়া বলেন,দেশীয় পদ্ধতি খড়,,খৈল, ভুষি ও ঘাস খাইয়ে করোবানির জন্য ১৫টি গরু মোটাতাজাকরণ করেছি বিক্রির জন্য। দেশের বাহির থেকে গরু আমদানি বন্ধ করতে পারলে নায্য দামের প্রত্যাশা খামারিদের।

শুভ নামে এক গৃহস্থ বলেন, ৩টি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছি, গরু ৩টির দাম সাড়ে ৪লক্ষ টাকা হাঁকাচ্ছি, ক্রেতারা সাড়ে ৩ লক্ষ্য থেকে তিন লক্ষ্য ৬০ বলছে। দাম ধরে মিললে ছেড়ে দিব।

অতিরিক্ত দায়িত্ব লাখাই উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, গরুকে নিষিদ্ধ কোনো রাসায়নিক ও হরমোন ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে, পশুর হাটে আমাদের মেডিকেল টিম থাকবে, জালনোট শনাক্তকরণের ব্যাবস্থাও করা হয়েছে। এদিকে হাটের প্রস্তুতি নিচ্ছে ইজারাদারগণ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মতামত17 hours ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়21 hours ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়23 hours ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়3 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ3 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়4 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি5 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি6 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির